
রিপোর্টার

কুমিল্লা-৪ আসনে নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এক মনোনয়ন আপিল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার (৯ জানুয়ারি) তিনি এই আবেদন দাখিল করেন।
আবেদনে অভিযোগ করা হয়েছে, হাসনাত আব্দুল্লাহর দাখিল করা হলফনামায় একাধিক পরস্পরবিরোধী তথ্য রয়েছে। বিশেষ করে সম্পদ বিবরণীতে বড় ধরনের অসংগতি, স্ত্রীর আয়কর রিটার্ন দাখিল না করা এবং নির্বাচনী ব্যয়ের উৎস অস্পষ্টভাবে দেখানো এই তিনটি বিষয়কে মনোনয়ন বাতিলের প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সবচেয়ে আলোচিত অভিযোগটি উঠে এসেছে স্বর্ণালংকারের মূল্য ঘোষণাকে কেন্দ্র করে। হলফনামার এক অংশে ২০ ভরি স্বর্ণের মূল্য শূন্য টাকা দেখানো হলেও অন্য অংশে একই স্বর্ণালংকারের মূল্য ২৬ লাখ টাকা উল্লেখ করা হয়েছে, যা গুরুতর গরমিল হিসেবে তুলে ধরা হয়েছে।
এছাড়া প্রার্থীর নিজের আয়কর তথ্য দেওয়া হলেও তার স্ত্রীর আয়কর রিটার্ন দাখিল করা হয়নি, যা নির্বাচন আইন অনুযায়ী বাধ্যতামূলক। একই সঙ্গে প্রায় ৩০ লাখ টাকা সম্ভাব্য নির্বাচনী ব্যয়ের উৎস হিসেবে ‘সাধারণ জনগণের অনুদান’ দেখানো হলেও এর পক্ষে কোনো নির্দিষ্ট ও যাচাইযোগ্য ব্যাখ্যা নেই। নির্বাচন ব্যয় ও আয়কর সংক্রান্ত এমন ত্রুটি একত্রে থাকলে মনোনয়ন টিকে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বলে আবেদনে দাবি করা হয়।
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির দলীয় প্রার্থী, জাতীয় কমিটির সদস্য এবং চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
উল্লেখ্য, এর আগে ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ চেম্বার আদালত স্থগিত করেছেন। আইনজীবীদের মতে, এর ফলে তিনি আবারও ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনি জটিলতায় পড়তে পারেন।

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার প্রশাসনিক তৎপরতা জোরদার করেছে। এ লক্ষ্যে দেশের ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে একটি জরুরি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে নির্বাচনি অঙ্গীকারগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
৩ দিন আগে

রাকিব: গত ১১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ‘ব্রেকিং নিউজ’ ধরনের পোস্ট—যেখানে দাবি করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা সেনানিবাস থেকে গ্রেফতার করা হয়েছে। পোস্টে লেখা ছিল: “এইমাত্র গ্রেফতার হলেন নাসীরউদ্দিন পাটোয়ারী, ঢাকা সেনানিবাস থেকে গ্রেফতারের ভিডিও দেখুন লিংক কমেন্টে।”
৫ দিন আগে

সাকিব: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে রেজাউল করিম বাদশার হাতে মনোনয়নপত্র তুলে দেন। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
৫ দিন আগে

সাকিব: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগত দিক থেকে দেখা হবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬

সাকিব: সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। সাধারণ আসনে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। এখন সামনে ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন—যা ঘিরে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা তুঙ্গে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী তিন বছরের জন্য তাদের নতুন কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে দলীয় আমির ডা. শফিকুর রহমান নতুন নেতৃত্ব নির্বাচন করেন এবং দায়িত্বপ্রাপ্তদের শপথ পাঠ করান। নতুন কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত। কমিটির কাঠামো: বিস্তৃত ও বহুস্তরীয় নেতৃত্ব নতুন কেন্দ্রীয় কাঠামোতে রয়েছে— ৪ জন নায়েবে আমির, ৭ জন সহকারী সেক্রেটারি জেনারেল, ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ৫৯ জন কেন্দ্রীয় ...
২১ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শপথ নিল বাংলাদেশের নতুন মন্ত্রিসভা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান–কে শপথ বাক্য পাঠ করান। নতুন প্রধানমন্ত্রীকে ঘিরে কৌতূহল ও প্রত্যাশার মধ্যেই গঠিত হয়েছে ৪৯ সদস্যের মন্ত্রিসভা। এতে রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। শপথ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের দপ্তর বণ্টনের ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬

হাসান: প্রায় বিশ বছর পর রাষ্ট্রক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তবে রাজনৈতিক প্রত্যাবর্তনের এই অধ্যায় যতটা ঐতিহাসিক, সামনে পথচলা ততটাই চ্যালেঞ্জে ভরা। সরকার গঠনের শুরুতেই নতুন প্রশাসনকে অভ্যন্তরীণ সংকট, অর্থনৈতিক চাপ এবং জটিল আন্তর্জাতিক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, প্রথম একশ দিনই ঠিক করে দেবে এই সরকারের গতিপথ। বর্তমানে দেশের মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে অবস্থান করছে। এর মধ্যেই ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬

দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক রুদ্ধশ্বাস ফলাফল পরিলক্ষিত হয়েছে। প্রাপ্ত সর্বশেষ আসন বিন্যাস অনুযায়ী, দেশের প্রধান দুই রাজনৈতিক শিবিরের মধ্যে লড়াই হয়েছে আক্ষরিক অর্থেই 'কাঁটায় কাঁটায়'। নির্বাচনে এগারো দলীয় নির্বাচনী ঐক্য সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও, সরকার গঠনের লক্ষে তারেক রহমানের নেতৃত্বে একটি প্রস্তাবিত মন্ত্রিসভার তালিকা প্রকাশ করা হয়েছে। আজ প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে (অফিসিয়াল কমিউনিকে) তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে উল্লেখ করে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের ...
১৭ ফেব্রুয়ারি ২০২৬