
সিনিয়র রিপোর্টার

আবুধাবিতে গত বছরের ডিসেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে পরে ভারতের কিছু উগ্রপন্থী নেতার চাপের কারণে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারকে ছাড়তে বাধ্য হয় কলকাতা।
বিষয়টি নিয়ে ক্রিকেটারদের সরাসরি মন্তব্যের সুযোগ কম ছিল, তবে ভেতরে ভেতরে যোগাযোগ চালানো হয়েছিল বলে জানিয়েছেন ক্রিকেটার ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিথুন।
মিথুন জানান, মুস্তাফিজের পাওনা টাকার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছিল। তিনি বলেন, আমরা মুস্তাফিজের সঙ্গে আলোচনা করেছি এবং ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেছি। মুস্তাফিজ চাইলে, তাদের লিগ্যাল অ্যাডভাইজারের মাধ্যমে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণ নেওয়া সম্ভব। পুরোটা দেওয়া সম্ভব নয়, তবে যতটুকু সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।
পরে মুস্তাফিজ নিজেই বিষয়টি এগিয়ে নেওয়ার আগ্রহ দেখাননি। মিথুন বলেন, মুস্তাফিজ আমাদের বলেছেন, ‘ভাইয়া, আপাতত থাকুন। প্রয়োজন হলে আমি জানাব।’ এজন্য আমরা আর বিষয়টি এগিয়ে নেই।
কোয়াব সভাপতি আরও বলেন, আমরা চাই খেলোয়াড়দের সেফটি ও সিকিউরিটি নিশ্চিত হোক। এই দায়িত্ব পুরোপুরি ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে, কেন খেলবে না? এত বড় ইভেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা নিশ্চিত করার দায়িত্ব বোর্ডের। রাজনৈতিক অস্থিতিশীলতা খেলায় প্রভাব ফেলবে না। খেলাটাকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়।

নিজস্ব প্রতিবেদক: টুর্নামেন্ট The Hundred এবার হাজির হচ্ছে ভিন্ন এক উত্তেজনা নিয়ে। আগের ড্রাফট পদ্ধতির পরিবর্তে প্রথমবারের মতো সরাসরি নিলামের মাধ্যমে দল গঠন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর এই নতুন ব্যবস্থার আলোচনার কেন্দ্রেই রয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার— রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
২১ ঘণ্টা আগে

চলতি ICC Men's T20 World Cup-এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দাপটের সঙ্গে সুপার এইট নিশ্চিত করেছিল India national cricket team। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে South Africa national cricket team-এর কাছে পরাজয়ের পর সেমিফাইনালের পথ রোহিত শর্মাদের জন্য এখন বেশ কঠিন হয়ে পড়েছে।
৬ দিন আগে

বিশ্ব ক্রীড়াঙ্গন আজ সরগরম ব্যাট-বলের দ্বৈরথ আর ফুটবলের রোমাঞ্চে। একদিকে ওয়েস্ট ইন্ডিজে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ও গ্রুপ পর্বের উত্তেজনা, অন্যদিকে দেশের মাটিতে বিসিএল ওয়ানডে ফরম্যাটে জমে উঠেছে লড়াই। রাত বাড়তেই ফুটবলপ্রেমীদের চোখ থাকবে ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে উত্তাপ
৬ দিন আগে

রাকিব: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে জিম্বাবুয়েকে ১০৭ রানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে ভারতের শেষ চারে ওঠার সমীকরণ আরও জটিল হয়ে পড়েছে। প্রতিবেদন এনডিটিভির।
২৪ ফেব্রুয়ারি ২০২৬

রাকিব: ব্যাংককের সবুজ মাঠে আজ এশিয়া কাপ 'রাইজিং স্টার্স' টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-এ ও ভারত-এ নারী দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও টাইগ্রেস বোলারদের তোপে শুরুতেই ব্যাকফুটে চলে গেছে ভারত। খেলার মাঝপথেই ৪ উইকেট হারিয়ে রান তোলার গতি বাড়াতে হিমশিম খাচ্ছে টিম ইন্ডিয়া।
২২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ নারী ক্রিকেটে যোগ হলো নতুন এক গর্বের অধ্যায়। দুর্দান্ত ফর্মে থাকা মিডল-অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি জায়গা করে নিয়েছেন International Cricket Council (আইসিসি) ঘোষিত জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়।
২২ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা বিশ্বজুড়ে চলছে। তবে বাংলাদেশের সমর্থকদের মধ্যে কোনো উচ্ছ্বাস দেখা যাচ্ছে না, কারণ এবারের বিশ্বকাপে নেই টাইগাররা। বিষয়টি নিয়ে শুরুতে দেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ খেলছে না। পরে তিনি সংশোধন করে জানিয়েছেন, এটি মূলত বিসিবি ও ক্রিকেটারদের যৌক্তিক সিদ্ধান্ত। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘‘দেশের স্বার্থে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি। ছেলেরাও রাজি। কিন্তু আমাদের হাতে ...
২১ ফেব্রুয়ারি ২০২৬

হাসান: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। এবারের চুক্তিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা ক্রিকেট অঙ্গনে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে গতবারের একমাত্র ‘এ প্লাস’ ক্রিকেটার তাসকিন আহমেদকে নিচের গ্রেডে নামানো এবং অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে ‘বি’ গ্রেডে স্থানান্তর নিয়ে ব্যাপক আলোচনা চলছে। গত বছর সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা তাসকিনের মাসিক বেতন ছিল প্রায় ১০ লাখ টাকা। তবে চলতি মৌসুমে তাকে ‘এ’ গ্রেডে রাখা ...
২১ ফেব্রুয়ারি ২০২৬

ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ বাংলাদেশ সফরের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী মার্চে বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরের তারিখ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, নতুন ঘোষণার মধ্য দিয়ে তার ইতি টানা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। ১০ মার্চ মিরপুরে অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি শুরু করবে তারা। সিরিজের মূল আকর্ষণ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শুরু হবে ১১ মার্চ থেকে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত ...
২১ ফেব্রুয়ারি ২০২৬