
রিপোর্টার

সরকারি ও স্ব-শাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার। এ বিষয়ে জারি করা হয়েছে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ-এর মুদ্রণ ও প্রকাশনা শাখা সোমবার ২২ ডিসেম্বর অধ্যাদেশটি জারি করে। এর মাধ্যমে আগের ২০২৪ সালের ১১নং অধ্যাদেশ সংশোধনের নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশন এবং স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এই অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশোধনের অংশ হিসেবে ২০২৪ সালের অধ্যাদেশের পূর্ণ শিরোনাম, প্রস্তাবনা, ধারা ১-এর উপধারা (১) এবং ধারা ৩-এর দফা (গ) থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দ ও সংশ্লিষ্ট চিহ্ন বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি অধ্যাদেশে নতুন ধারা ৩ক সংযোজন করা হয়েছে।
অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ধারা ৩ অনুযায়ী যেসব সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব নিয়োগ বিধিমালা বা প্রাসঙ্গিক প্রবিধানমালায় কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর (বত্রিশ) বছরের বেশি নির্ধারিত রয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার পূর্বনির্ধারিত বয়সসীমাই বহাল থাকবে।

দেশের জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে আগামী ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে

প্রতি বছর ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালিত হবে, তবে ৬ জুলাই ছুটি থাকবে না।
১৩ ঘণ্টা আগে

পটুয়াখালীর মহিপুরে নিজেকে দন্ত ও চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে চিকিৎসা সেবার নামে প্রতারণার অভিযোগে হারুন নামের এক ব্যক্তিকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি তার কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ আরও বেড়েছে।
১৪ ঘণ্টা আগে

ডেমরা ও আশপাশের এলাকায় আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কের বিতরণ লাইনের লিকেজ মেরামত ও ভাল্ব পরিবর্তনের জরুরি কাজের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১৪ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, পড়াশোনার প্রতি আগ্রহ এবং সামাজিক সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সন্ধ্যার পর অযথা বাইরে সময় কাটানো নিরুৎসাহিত করে তাদের পড়াশোনায় ফিরিয়ে আনতে শিক্ষক-অভিভাবক সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে

বাগেরহাটে খানজাহান আলীর মাজার এলাকায় দিঘিতে কুমিরের আক্রমণে নিহত কুকুরটির মৃত্যুকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়েছে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন। এতে বলা হয়েছে, কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল এবং তাকে ইচ্ছাকৃতভাবে কুমিরের সামনে নিক্ষেপ করা হয়নি।
১৫ ঘণ্টা আগে

সাময়িকভাবে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পাঁচ দিনের পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে

জ্বালানি সরবরাহে ভোগান্তি কমাতে এবং জরুরি সেবার কার্যক্রম সচল রাখতে শরীয়তপুরের জাজিরা উপজেলাতে চালু করা হয়েছে বিশেষ ‘জরুরি লাইন’।
১৭ ঘণ্টা আগে

পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশের কৃষি খাতে এক নতুন যুগের সূচনা হলো। আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগকে কৃষি খাতের ডিজিটাল রূপান্তরের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকায়নের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
২৩ ঘণ্টা আগে