সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ-গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি ও স্ব-শাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার। এ বিষয়ে জারি করা হয়েছে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ-এর মুদ্রণ ও প্রকাশনা শাখা সোমবার ২২ ডিসেম্বর অধ্যাদেশটি জারি করে। এর মাধ্যমে আগের ২০২৪ সালের ১১নং অধ্যাদেশ ...
২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯ | বিস্তারিত