সরকারি গেজেট ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে–স্কেল: সরকারি চাকরিদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে–স্কেলে সরকারি কর্মচারীদের গ্রেড সংখ্যা নির্ধারণকে কেন্দ্র করে পে–কমিশনের মধ্যে এখনও বিতর্ক চলছে। কমিশনের বিভিন্ন সদস্যের মধ্যে মতের পার্থক্য রয়েছে। মূল বৈঠক আগামী বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ঘোষিত রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির কারণে বৈঠকের তারিখ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রেড সংখ্যা নিয়ে মতভেদ পে–কমিশনের একাংশের মতে, বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করার সুপারিশ ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:০১ | বিস্তারিত

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল, দেখুন তালিকা
নিজস্ব প্রতিবেদক: ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে সরকারের চলমান কার্যক্রমে বড় সিদ্ধান্ত এলো। যাচাই-বাছাই শেষে ৭১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত গেজেট ২৪ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’-এর ৬(গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর ১০১তম সভার সিদ্ধান্ত অনুসারে এসব সনদ বাতিল ...
২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:০৩ | বিস্তারিত

সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ-গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি ও স্ব-শাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার। এ বিষয়ে জারি করা হয়েছে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ-এর মুদ্রণ ও প্রকাশনা শাখা সোমবার ২২ ডিসেম্বর অধ্যাদেশটি জারি করে। এর মাধ্যমে আগের ২০২৪ সালের ১১নং অধ্যাদেশ ...
২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯ | বিস্তারিত

পে স্কেল চূড়ান্ত? যা যা রয়েছে রিপোর্টে দেখুন এক নজরে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে নবম জাতীয় বেতন কাঠামো। জাতীয় বেতন কমিশন ইতোমধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে, যা ২০২৬ সালের জানুয়ারি মাসে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। প্রস্তাবিত এই পে স্কেলে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, যার প্রধান লক্ষ্য দীর্ঘদিনের বেতন বৈষম্য হ্রাস এবং বাস্তব জীবনের ব্যয়চাপের সঙ্গে সামঞ্জস্য আনা। বিশেষজ্ঞদের মতে, এবারের বেতন কাঠামো কেবল সংখ্যাগত পরিবর্তন নয়, বরং এটি সরকারি চাকরি ব্যবস্থার একটি কাঠামোগত সংস্কারের ...
২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬ | বিস্তারিত

নবম পে-স্কেল: আল্টিমেটামের মেয়াদ শেষ-যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পরও সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ হয়নি। নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যে নির্দিষ্ট সময়সীমা ১৫ ডিসেম্বর বেঁধে দিয়েছিলেন, তা ইতোমধ্যেই পার হয়ে গেছে। প্রায় ১৮ লাখ সরকারি চাকরিজীবীর আল্টিমেটামের মেয়াদ শেষ হলেও সরকার এখনো নতুন বেতন কাঠামো ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এই প্রেক্ষাপটে দ্রুত পে-স্কেল কার্যকরের দাবিতে কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধিরা এখন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের অপেক্ষায় রয়েছেন। সাক্ষাতের আবেদন, তবে মিলেনি উপদেষ্টার দেখা আল্টিমেটামের ...
১৬ ডিসেম্বর ২০২৫, ২৪:২৭ | বিস্তারিত
