
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফের ওপর সূর্যের সরাসরি অবস্থান একটি বিরল ও বিস্ময়কর জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য তৈরি করেছে। এই মুহূর্তে কাবার চারপাশে ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়, যা বিশ্বজুড়ে মুসলমানদের জন্য নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণের এক অসাধারণ সুযোগ এনে দেয়।
মঙ্গলবার, ১৫ জুলাই এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি। সংস্থাটির বরাতে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
ঘটনাটি ঘটে যখন সূর্য ঠিক কাবার মাথার ওপর উলম্বভাবে অবস্থান করে। ফলে, কাবা ও আশপাশের যেকোনো উঁচু বস্তু বা কাঠামোর ছায়া সম্পূর্ণরূপে হারিয়ে যায়। পৃথিবীর অক্ষ ২৩.৫ ডিগ্রি হেলে থাকায়, বছরে দুইবার — মে মাসের শেষের দিকে এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে — সূর্য কাবার উপর সোজাসুজি পড়ে। এ সময় সূর্য যখন কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে দক্ষিণ দিকে অগ্রসর হয় এবং মক্কার ২১.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ অতিক্রম করে, তখন এই বিরল ঘটনা ঘটে।
জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, এই ঘটনা যোহরের নামাজের সময়ের সঙ্গে মিলে যায়। এতে ধর্মীয় ও বৈজ্ঞানিক উভয় দিক থেকেই তাৎপর্য রয়েছে। এটি একটি প্রাকৃতিক উপায়, যার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ছাড়াও বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সূর্যের অবস্থান দেখে সহজেই কিবলার সঠিক দিক নির্ধারণ করা যায়।
গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, সূর্যোদয়ের সময় যারা সূর্যের দিকে মুখ করে নামাজ আদায় করেন, তারা এই সময়টিতে নির্ভুলভাবে কিবলার দিকে মুখ করতে পারেন। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সূর্য ও কাবার এই সরলরেখা বা সারিবদ্ধতা জেনিথ পয়েন্ট পর্যবেক্ষণের এক গুরুত্বপূর্ণ সুযোগও এনে দেয়। এটি বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, সৌর অবস্থান এবং পৃথিবীর বিভিন্ন জলবায়ুগত উপাদান বিশ্লেষণের জন্যও কার্যকর।
এই ঘটনা কেবল ধর্মীয়ভাবে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ — যা মুসলমানদের বিশ্বাস ও আধুনিক বিজ্ঞানের সংযোগ ঘটিয়ে তুলে ধরেছে এক অপূর্ব বাস্তবতা।
সোহাগ/

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬

দাম্পত্য জীবনে নানা কারণে টানাপোড়েন তৈরি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলতে থাকলে এবং পারস্পরিকভাবে তা সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া না গেলে ইসলামে বিবাহবিচ্ছেদের সুযোগ রাখা হয়েছে। তবে বিচ্ছেদকে সহজ বা প্রথম সমাধান হিসেবে গ্রহণ না করে সম্ভব হলে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উদ্যোগ নেওয়ার প্রতি কোরআন ও হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২৬

ইমানের পর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ এবং একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পাশাপাশি ইসলামী শরিয়তে বিভিন্ন নফল নামাজ আদায়েরও বিধান রয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের কাছে জুমার দিন সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এ দিনকে ঘিরে রয়েছে বিশেষ কিছু ইবাদত ও আমল। এর মধ্যে অন্যতম হলো বেশি বেশি দোয়া করা। হাদিসে জুমার দিনের এমন একটি বিশেষ সময়ের কথা বর্ণিত হয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। তবে সেই বিশেষ সময়টি দিনের ঠিক কোন অংশ—এ বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে।
২৮ আগস্ট ২০২৬

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২১ আগস্ট ২০২৬

চলতি বছরটি শেষ হওয়ার আগেই আগামী ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নিয়ে মুসলিম বিশ্বের পাশাপাশি দেশের সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আগ্রহ। মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং প্রভাবশালী সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ এবং দুই ঈদের মূল কাঠামো কেমন হতে পারে, সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেছে।
৩০ জুলাই ২০২৬

দিনভর ব্যস্ততা, কর্মজীবনের চাপ আর নানা দুশ্চিন্তার পর রাতের ঘুমই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় প্রশান্তির সময়। কিন্তু অনেকেই ঘুমানোর আগে সময় কাটান মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা অপ্রয়োজনীয় কাজে। অথচ ইসলাম একজন মুমিনের জন্য ঘুমানোর আগেও রেখে দিয়েছে সহজ কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যা পালন করতে সময় লাগে মাত্র এক মিনিট।
১৮ জুন ২০২৬