
নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার নতুন ‘মাতৃস্যাটেলাইট’ কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এক সময়ের গবেষণা ও যোগাযোগের ক্ষেত্র মহাকাশ এখন রূপ নিচ্ছে আধুনিক সামরিক প্রতিযোগিতার মঞ্চে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মনে করছে, রাশিয়ার এই মহাকাশভিত্তিক কৌশল তাদের জন্য একটি বড় হুমকি।
রুশ লোককথার বিখ্যাত পুতুল ‘মাত্রিওশকা’র মতো বহুস্তরবিশিষ্ট এই স্যাটেলাইটগুলোকে বলা হচ্ছে ‘মাতৃস্যাটেলাইট’। কক্ষপথে পৌঁছে এরা সময় ও লক্ষ্য অনুযায়ী ছোট ছোট সাবস্যাটেলাইট বা গোপন বস্তু ছেড়ে দেয়। এসব বস্তু নজরদারি ছাড়াও প্রয়োজনে হামলা চালানোর মতো ক্ষমতা রাখে।
বিশেষজ্ঞদের মতে, এসব সাবস্যাটেলাইটের কিছুতে অ্যান্টি-স্যাটেলাইট (ASAT) অস্ত্র থাকতে পারে, যা প্রতিপক্ষের স্যাটেলাইটকে নিঃশব্দে অকার্যকর করে দিতে পারে।
২০২২ সালে মার্কিন গুপ্তচর স্যাটেলাইট UASA-326 উৎক্ষেপণ করা হয় স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে। এটি KH-11 সিরিজের একটি উন্নত সংস্করণ বলে ধারণা করা হয়, যার মাধ্যমে রিয়েল-টাইম হাই-রেজুলুশনের ছবি পাঠানো সম্ভব।
এই স্যাটেলাইটটির আশেপাশেই ঘুরছিল রাশিয়ার কসমস-২৫৫৮। তিন বছর চুপচাপ থেকে অবশেষে ২০২৫ সালের ২৮ জুন এটি ‘অবজেক্ট–সি’ নামে একটি রহস্যজনক বস্তু কক্ষপথে ছেড়ে দেয়। ধারণা করা হচ্ছে, এটি একটি আক্রমণাত্মক সাবস্যাটেলাইট।
বিশ্লেষকরা এই ধরনের কর্মকাণ্ডকে বলছেন ‘স্পেস স্টকিং’। এসব স্যাটেলাইটকে বলা হচ্ছে ‘মহাকাশের গুপ্ত ঘাতক’। কারণ এগুলোর গতিবিধি চুপচাপ, উদ্দেশ্য অস্পষ্ট এবং আচরণ সন্দেহজনক।
এই ‘মাতৃস্যাটেলাইট’ প্রকল্প নতুন নয়। এটি ২০১১ সালে শুরু হওয়া গোপন সামরিক উদ্যোগ ‘প্রজেক্ট নিভেলি’র অংশ। গবেষক মার্কো ল্যাংব্রুক এবং বিশ্লেষক বার্ট হেনড্রিক্স জানাচ্ছেন, রাশিয়া এ ধরনের অস্ত্রবাহী স্যাটেলাইট অন্তত তিনবার পাঠিয়েছে এবং সেগুলো কখনো নিজের কৃত্রিম উপগ্রহে হামলার অনুশীলন, কখনো কক্ষপথ বদল, কখনোবা গোপন প্রজেক্টাইল নিক্ষেপের মাধ্যমে সামরিক মহড়া চালিয়েছে।
২০১৩ ও ২০১৫ সালে কসমস-২৪৯১ ও ২৪৯৯ রহস্যজনকভাবে ভেঙে পড়ে। ধারণা করা হয়, এটি ছিল মহাকাশে রুশ অস্ত্র পরীক্ষার অংশ। ২০১৭ সালে কসমস-২৫১৯ থেকে আলাদা হয় কসমস-২৫২১, যার মধ্য থেকে বের হয় আরেকটি স্যাটেলাইট কসমস-২৫২৩। এটি আচমকা কক্ষপথ পরিবর্তন করে সবাইকে বিস্মিত করে। ২০২০ সালে কসমস-২৫৪৩ ছুড়ে দেয় এক গোপন বস্তু, যার নাম ছিল কসমস-২৫৩৫—যার কোনো আন্তর্জাতিক নিবন্ধনও ছিল না।
এই প্রকল্প পরিচালনার দায়িত্বে রয়েছে মস্কোভিত্তিক প্রতিষ্ঠান TsNIIKhM, যারা ২০১১ সালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। স্যাটেলাইট নির্মাণে কাজ করছে NPO Lavochkin এবং গোপন অস্ত্র ও ক্ষেপণাস্ত্রধর্মী পে-লোড তৈরি করছে TsNIIKhM।
২০২৪ সালের এপ্রিলে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সতর্ক করেন যে, রাশিয়া হয়তো মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। তার মতে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং বিশ্বব্যাপী স্যাটেলাইটনির্ভর যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ভয়ানক হুমকি তৈরি করবে।
তিনি জানান, স্যাটেলাইটে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে পৃথিবীর ন্যাভিগেশন, সামরিক গোয়েন্দা ও যোগাযোগব্যবস্থা একযোগে অচল হয়ে যেতে পারে।
রাশিয়ার ‘মাতৃস্যাটেলাইট’ কৌশল শুধুমাত্র নজরদারিতে সীমাবদ্ধ নয়। এটি মহাকাশকে পরিণত করছে একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে—যেখানে গোলাগুলি বা বিস্ফোরণ হবে না, কিন্তু সংঘর্ষ হবে নিঃশব্দে, অদৃশ্য অস্ত্রে, কক্ষপথ পরিবর্তনে বা স্যাটেলাইট নিখোঁজ হয়ে যাওয়ার মধ্য দিয়ে।
যতই বিশ্ব স্যাটেলাইটনির্ভর হয়ে উঠছে, ততই এই ছায়াযুদ্ধ বাস্তব হয়ে ওঠার ঝুঁকি বাড়ছে। রাশিয়ার নিভেলি প্রকল্প সেই যুদ্ধকে একধাপ এগিয়ে নিচ্ছে—নীরব, গোপন, অথচ ভয়ংকর এক ভবিষ্যতের দিকে।
সিদ্দিকা/

রাকিব: পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
১ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে ১৩ দিনে গড়িয়েছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। একের পর এক হামলা, পাল্টা হামলা ও সামরিক অভিযানে বহু দেশে হতাহতের ঘটনা ঘটছে।
৩ দিন আগে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান মারাত্মক সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্র নতুন এক নিরাপত্তা সংকটে পড়েছে। গত কয়েক দশকে নিখোঁজ হয়ে যাওয়া ৬টি মার্কিন পারমাণবিক ওয়ারহেড বা বোমা নতুন করে বিশ্বজুড়ে শঙ্কা সৃষ্টি করছে। মার্কিন সামরিক পরিভাষায় যেগুলোকে “ব্রোকেন অ্যারো” বা নিয়ন্ত্রণহীন পারমাণবিক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো শত্রু দেশের হাতে পড়লে বৈশ্বিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে।
৪ দিন আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
৫ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
৫ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
৫ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কমতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
৫ দিন আগে

সাকিব: ইরানে সাম্প্রতিক ইসরাইল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান যখন ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে নানা গুঞ্জন।
৫ দিন আগে

সাকিব: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেসরকারি খাতের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব শ্রমিকের মার্চ মাসের বেতন আগাম পরিশোধ করতে হবে।
৬ দিন আগে