
নিজস্ব প্রতিবেদন: ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের এই সিরিজকে ঘিরে দুই দলই ঘোষণা করেছে নিজেদের স্কোয়াড। এর মধ্যে শ্রীলঙ্কার ঘোষিত ১৭ সদস্যের দলে রয়েছে বেশ কিছু চমক, যা ক্রিকেটভক্তদের দৃষ্টি কেড়েছে।
প্রায় এক বছরের ব্যবধানে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরেছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। দলে ফিরেছেন আরেক পেস অলরাউন্ডার চামিকা করুণারত্নেও। তবে বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার ভানুকা রাজাপাকসে। শ্রীলঙ্কার নেতৃত্বে থাকছেন মিডল-অর্ডার ব্যাটার চারিথ আসালাঙ্কা।
সিরিজের সূচি অনুযায়ী, ১০ জুলাই প্রথম ম্যাচ হবে ক্যান্ডিতে। এরপর ১৩ জুলাই দ্বিতীয় ম্যাচ ডাম্বুলায় এবং ১৬ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
বাংলাদেশ দলেও এসেছে কিছু নতুন চেহারা। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ নাঈম ও মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়ানডে দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার এই দলেও জায়গা পেয়েছেন। সিরিজ সামনে রেখে ইতোমধ্যে শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ভানিদু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।
সিরিজ ঘিরে দুই দলের এই দল নির্বাচন বেশ কৌশলগত এবং চমকপ্রদ—বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাই করার ভালো সুযোগ হিসেবেই দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।
সোহাগ/

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
২ দিন আগে

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
৩ দিন আগে

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
১০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৭ সেপ্টেম্বর ২০২৬

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা যখন বের হচ্ছিলেন, তখন তাদের চোখেমুখে ছিল স্পষ্ট হতাশার ছাপ। আনন্দের কোনো কারণও ছিল না। নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে।
৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাটিংয়ে প্রত্যাশামতো রান তুলতে না পারলেও বোলারদের দুর্দান্ত লড়াইয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১১৪ রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেছিল মারুফা আক্তার ও সুলতানা খাতুনদের বোলিং নৈপুণ্য। তবে শেষ পর্যন্ত আর ম্যাচ নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটের জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
৭ সেপ্টেম্বর ২০২৬