
নিজস্ব প্রতিবেদক: আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের উপর নতুন করে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল— এমনই সতর্কবার্তা দিয়েছেন তেহরানের একজন বিশ্লেষক। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক ইব্রাহিম মুত্তাকী দাবি করেন, "আমেরিকার সরাসরি সহায়তায় ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি আকস্মিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান চালাতে পারে।"
তিনি আরও বলেন, "বর্তমানে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধবিরতির আবহ তৈরি হয়েছে, তা অস্থায়ী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই সময়টিকে তাদের সামরিক পরিকল্পনা পুনর্গঠন এবং আক্রমণাত্মক সক্ষমতা পুনরুদ্ধারের উপযুক্ত সময় হিসেবে দেখছে।"
এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে— তবে কি ফের উত্তপ্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য?
এদিকে ইরানের সামরিক কর্মকর্তাদের আশঙ্কাও দিনে দিনে বাড়ছে। দেশটির সামরিক বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাফিরের পর এবার সাবেক ন্যাটো কর্মকর্তা ইউসুফ আল বারদাও একই রকম শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, “নেতানিয়াহু অতীতেও যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার পর এবার তার লক্ষ্য ইরান হতে পারে। এমনকি ইরানের দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও তাকে এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করতে পারে।”
আল বারদা আরও বলেন, “ইসরায়েল ও মার্কিন সামরিক বাহিনীর জন্য ইরানের আকাশ প্রায় উন্মুক্ত। এই সুযোগ নেতানিয়াহুর জন্য অত্যন্ত লোভনীয়। তিনি এটিকে কাজে লাগাতে চাইতেই পারেন।”
উল্লেখ্য, টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।
আশা/

রাকিব: পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
১ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে ১৩ দিনে গড়িয়েছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। একের পর এক হামলা, পাল্টা হামলা ও সামরিক অভিযানে বহু দেশে হতাহতের ঘটনা ঘটছে।
৩ দিন আগে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান মারাত্মক সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্র নতুন এক নিরাপত্তা সংকটে পড়েছে। গত কয়েক দশকে নিখোঁজ হয়ে যাওয়া ৬টি মার্কিন পারমাণবিক ওয়ারহেড বা বোমা নতুন করে বিশ্বজুড়ে শঙ্কা সৃষ্টি করছে। মার্কিন সামরিক পরিভাষায় যেগুলোকে “ব্রোকেন অ্যারো” বা নিয়ন্ত্রণহীন পারমাণবিক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো শত্রু দেশের হাতে পড়লে বৈশ্বিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে।
৪ দিন আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
৫ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
৫ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
৫ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কমতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
৫ দিন আগে

সাকিব: ইরানে সাম্প্রতিক ইসরাইল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান যখন ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে নানা গুঞ্জন।
৫ দিন আগে

সাকিব: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেসরকারি খাতের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব শ্রমিকের মার্চ মাসের বেতন আগাম পরিশোধ করতে হবে।
৬ দিন আগে