
বাংলাদেশের ক্রিকেটে এই সময়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো শান্তর অধিনায়কত্ব নিয়ে। শান্ত সিলেকশন প্যানেল, টিম ম্যানেজমেন্ট এবং বিসিবিকে মৌখিকভাবে জানিয়েছেন যে তিনি আর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে চান না। তবে বোর্ডে এই সিদ্ধান্ত নিয়ে বিভাজন দেখা দিয়েছে। এক পক্ষ চান শান্ত নেতৃত্বে থাকুন, আরেক পক্ষ নতুন কাউকে দায়িত্ব দিতে প্রস্তুত। এই পরিস্থিতিতে আবারও সামনে এসেছে পুরনো সাকিব-তামিম দ্বন্দ্ব। মেহেদী হাসান মিরাজ তামিমের খুব ঘনিষ্ঠ, বড় ভাই-ছোট ভাইয়ের মতো সম্পর্ক তাদের। কিন্তু এটিই মিরাজের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাকিব ও তার সমর্থক কয়েকজন বোর্ড পরিচালক চান না মিরাজ অধিনায়কত্ব পান।
মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক হিসেবে অনেক পরিচালক চান না। এর মধ্যে সাকিব এবং সাকিবের সমর্থকরা চান না যে মিরাজ অধিনায়ক হিসেবে আসুক। কারণে এর আগে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ভাইস ক্যাপ্টেন থাকা সত্ত্বেও তাকে ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি, বিশ্বকাপেও গ্রুপিংয়ের শিকার হয়েছেন মিরাজ।
গোটা বাংলাদেশের ক্রিকেটভক্তরা চান যে শান্তর জায়গায় মিরাজ অধিনায়ক হিসেবে আসুক। ব্যাটে-বলে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি তার নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো এবং বিপিএলে রাজশাহী দলের হয়ে সেমিফাইনালে উঠার মতো সাফল্য রয়েছে। শুধু তাই নয় ভারতের বিপক্ষে লাস্ট উইকেটে জিতিয়েছন তিনি।
শান্ত এবং মিরাজ একই দলে খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে , সেই সময় শান্ত নিজেই মিরাজকে বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন এবং বোর্ডও মিরাজের মতামত জানতে চেয়েছে। মিরাজ জানিয়েছেন, তিনি ওয়ানডে ও টেস্টের নেতৃত্ব নিতে প্রস্তুত। কিন্তু সাকিব ও কিছু বোর্ড পরিচালকের অবস্থানের কারণে এই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১ দিন আগে

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১ দিন আগে

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
২ দিন আগে

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৩ দিন আগে

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৪ দিন আগে

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা যখন বের হচ্ছিলেন, তখন তাদের চোখেমুখে ছিল স্পষ্ট হতাশার ছাপ। আনন্দের কোনো কারণও ছিল না। নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে।
৫ দিন আগে

ব্যাটিংয়ে প্রত্যাশামতো রান তুলতে না পারলেও বোলারদের দুর্দান্ত লড়াইয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১১৪ রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেছিল মারুফা আক্তার ও সুলতানা খাতুনদের বোলিং নৈপুণ্য। তবে শেষ পর্যন্ত আর ম্যাচ নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটের জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
৫ দিন আগে

৩৮০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়েছে Worcestershire। Kent-এর বিপক্ষে County Championship Division Two-এর ম্যাচে দলটি ৩৯.৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে। ফলে জয়ের জন্য তাদের এখনও প্রয়োজন ২৪০ রান।
৬ দিন আগে

ফুটবল, ক্রিকেট ও টেনিস তিন খেলাতেই আজ রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে লিভারপুল। লা লিগায় বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের ম্যাচও রয়েছে আজকের সূচিতে।
৪ সেপ্টেম্বর ২০২৬