
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সরব হচ্ছে বিএনপি। ইতোমধ্যে দলীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর এ লক্ষ্যে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের গুরুত্বপূর্ণ বৈঠক। সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের সময়সীমা নিয়ে সন্তোষজনক আলোচনা হয়েছে, আর ধরে নেওয়া হচ্ছে—২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
নির্বাচনকে ঘিরে বিএনপির ভেতরে মনোনয়ন প্রক্রিয়া এখন গুরুত্বের কেন্দ্রবিন্দুতে। দলটি ইতোমধ্যে বেশ কয়েকটি জনমত জরিপ সম্পন্ন করেছে। এতে তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হলেও, অভিজ্ঞ নেতাদেরও পাশে রাখার চেষ্টা চলছে—তরুণ ও প্রবীণের ভারসাম্য বজায় রেখে গড়ে তোলা হচ্ছে প্রার্থী তালিকা।
জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের কয়েকজন সদস্য এবারের নির্বাচনে অংশ নিতে পারেন। সেই সঙ্গে ২০০৯ সালের পর থেকে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা মিত্র দলগুলোকেও কিছু আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে।
তবে এবারের মনোনয়নের ক্ষেত্রে বিএনপি যে তিনটি প্রধান যোগ্যতাকে বাধ্যতামূলক করছে, তা হলো:
১. দল ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে দৃঢ় ভূমিকা ও ত্যাগের প্রমাণ থাকা।
২. দুর্নীতিমুক্ত ও নৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি হওয়া।
৩. স্থানীয়ভাবে পরিচিত, জনপ্রিয় এবং নির্বাচনে ভোট পাওয়ার সক্ষমতা থাকা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ত্যাগী, সৎ ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে। অপরাধে জড়িত বা জনসমর্থনহীনদের মনোনয়ন থেকে দূরে রাখা হবে।
তারা আরও জানান, ২০১৮ সালের নির্বাচনের মতো এবার আর এক আসনে একাধিক প্রার্থী রাখা হবে না। প্রতিটি আসনের জন্য একজন নির্ধারিত প্রার্থীই মনোনয়ন পাবেন।
দলীয় সূত্রে আরও জানা গেছে, মনোনয়ন তালিকায় এবার বেশ কিছু চমক থাকতে পারে। এমন কিছু নতুন মুখ তালিকায় স্থান পেতে পারেন, যাদের অনেকেই কল্পনাও করেননি। একইসঙ্গে কয়েকজন পরিচিত ও দীর্ঘদিনের নেতাও বাদ পড়তে পারেন।
বিএনপির এই মনোনয়ন প্রক্রিয়া ও তিনটি মানদণ্ড নিয়ে সম্প্রতি একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর।
আশা/

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
১৭ ঘণ্টা আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
৫ দিন আগে

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ দিন আগে

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পৌরসভার নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে
৭ নভেম্বর ২০২৬

মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার ২০২৬ সালের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর ২০২৬

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৪ অক্টোবর ২০২৬