সদ্য সংবাদ
যেসব কারণে সন্তান উৎপাদন ক্ষমতা কমে যায় পুরুষের
নিজস্ব প্রতিবেদক: বর্তমানে পুরুষদের প্রজনন ক্ষমতা হ্রাস একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। অনেক দম্পতি বছরের পর বছর একসঙ্গে থেকেও সন্তান লাভে ব্যর্থ হচ্ছেন। চিকিৎসকদের মতে, এর পেছনে পুরুষদের বিভিন্ন শারীরিক ও জীবনধারাগত কারণ বড় ভূমিকা রাখছে।
সন্তান না হওয়ার জন্য প্রায়ই প্রথমে নারীদের দিকে আঙুল তোলা হয়। তবে বাস্তবে অনেক সময় দেখা যায়, মূল সমস্যা থাকে পুরুষের দিক থেকেই। নিচে পুরুষদের প্রজনন ক্ষমতা হ্রাসের কিছু উল্লেখযোগ্য কারণ তুলে ধরা হলো:
১. চাপ ও কর্মজীবনের ক্লান্তি
দীর্ঘ সময় ধরে অফিসের কাজ, মানসিক চাপ ও দুশ্চিন্তা শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে ফেলে। এতে করে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, যা সন্তান উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন।
২. পর্যাপ্ত রোদ না পাওয়া
প্রতিদিন রোদের সংস্পর্শে না এলে শরীর ভিটামিন ডি থেকে বঞ্চিত হয়। আধুনিক জীবনধারায় মানুষ অনেকটাই ঘরবন্দি, অফিসে কিংবা পোশাকের কারণে শরীরের অনেক অংশ সূর্যালোক পায় না। এতে হরমোনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
৩. ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনযাপন
ধূমপান শুধু ফুসফুস নয়, শুক্রাণুর মানেও নেতিবাচক প্রভাব ফেলে। সেই সঙ্গে অনিয়মিত ঘুম, খারাপ খাদ্যাভ্যাস ও শরীরচর্চার অভাবও প্রজনন ক্ষমতা কমিয়ে দিতে পারে।
৪. অতিরিক্ত পুদিনা পাতা খাওয়া
অনেকে পুদিনা পাতার জুস পান করতে পছন্দ করেন, বিশেষ করে গরমে। কিন্তু পুদিনা শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমাতে পারে বলে গবেষণায় জানা গেছে, যা সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।
যেসব খাবার টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে:
* ডিম, দুধ ও অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার
* আনার বা বেদানা
* বিচিসহ তরমুজ
* বাদাম ও আখরোট
* সামুদ্রিক মাছ ও শেলজাতীয় খাবার
এই খাবারগুলো নিয়মিত গ্রহণ করলে শরীরে হরমোনের ভারসাম্য বজায় থাকে এবং প্রজনন সক্ষমতা উন্নত হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—মানসিক চাপ মুক্ত থাকা, নিয়মিত বিশ্রাম, হাসিখুশি থাকা এবং পর্যাপ্ত পানি পান করা। যদি মানসিক চাপ অতিরিক্ত বেড়ে যায়, তবে তা একা না চেপে রেখে পরিবারের কারো সঙ্গে বা চিকিৎসকের সঙ্গে কথা বলা ভালো।
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- ত্রয়োদশ নির্বাচন: সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ বিদ্রোহী নেতা
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: সর্বশেষ যা জানা গেল
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম