
নতুন অর্থবছরে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা না থাকলেও, সরকার তাঁদের জন্য একটি বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়েছে। আগামী ১ জুলাই ২০২৫ থেকে এই প্রণোদনা কার্যকর হবে, যা সকল সরকারি, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যূনতম ১,০০০ টাকা (চাকরিরতদের জন্য) এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৫০০ টাকা হারে এই প্রণোদনা দেওয়া হবে।
প্রণোদনা কারা পাবেন?
এই সুবিধা পাবেন:
সরকারি ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী
স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান
বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ
পেনশনভোগী ও পুনঃস্থাপনকৃত পেনশনাররা
কোন গ্রেডে কত হারে?
গ্রেড ১ থেকে গ্রেড ৯: মূল বেতনের ১০%
গ্রেড ১০ থেকে গ্রেড ২০: মূল বেতনের ১৫%
? তবে চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৫০০ টাকা দেওয়া হবে, অর্থাৎ প্রণোদনা এই পরিমাণের নিচে নামবে না।
কীভাবে প্রণোদনা কার্যকর হবে?
১. চাকরিরত কর্মচারীরা: ১ জুলাই ২০২৫ থেকে প্রতি বছর মূল বেতনের উপর গ্রেড অনুযায়ী হারে প্রণোদনা পাবেন। ২. অবসর-উত্তর ছুটিতে (PRL) থাকা কর্মচারীরা: অবসর নেওয়ার আগে তাঁদের মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা পাবেন। 3. পেনশনভোগীরা: পেনশনের বর্তমান অংশের উপর নির্ধারিত হারে সুবিধা মিলবে। 4. যাঁরা পুরো পেনশন তুলে ফেলেছেন এবং পুনঃস্থাপনের যোগ্য নন, তাঁরা এই প্রণোদনার আওতায় পড়বেন না। 5. চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারীরা, তাঁদের শেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে সুবিধা পাবেন, তবে পেনশনভোগী হলে শুধু একটি ভিত্তিতে মিলবে। 6. সাময়িক বরখাস্ত কর্মচারীরা: বরখাস্ত হওয়ার আগের মূল বেতনের ৫০% এর উপর নির্ধারিত হারে পাবেন। 7. বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা: তাঁরা এই সুবিধা পাবেন না।
বাজেট প্রেক্ষাপট
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন গতকাল জাতীয় বাজেট ঘোষণায় বলেন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির ১২.৭%। এর মধ্যে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা পরিচালন ও অন্যান্য খাতে, এবং ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) বরাদ্দের প্রস্তাব রয়েছে।
মহার্ঘ ভাতা না থাকলেও এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য এই ‘বিশেষ প্রণোদনা’ এক ধরনের স্বস্তি বয়ে এনেছে। বেতন গ্রেড অনুযায়ী এর হার নির্ধারণ হওয়ায় এতে অন্তত কিছুটা ভারসাম্য নিশ্চিত হবে।

দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৯ অঞ্চলে আজ রাতের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা দেশের রেমিটেন্স প্রবাহ সচল রাখছেন। তাই প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সহজেই জানতে পারেন কোন দেশের টাকা আজ বাংলাদেশি টাকায় কত দামে বিনিময় হচ্ছে।
৩ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা আসতে পারে।
৩ ঘণ্টা আগে

টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর অবশেষে দেশের স্বর্ণের বাজারে বড় ধরনের স্বস্তির খবর দিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
৩ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রমের কারণে আগামীকাল শনিবার (১৬ এপ্রিল) ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে।
৩ ঘণ্টা আগে

নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে আন্দোলনের পথে হাঁটছে সরকারি কর্মচারীরা। দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আগামী ১২ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’।
৬ ঘণ্টা আগে

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়ে প্রবেশ করলো বাংলাদেশ। বৈশ্বিক জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ, যা দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও জ্বালানি উৎস বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৬ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সন্ধ্যার আগেই বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে রয়েছে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশজুড়ে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হাম রোগে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ ছিল।
৯ ঘণ্টা আগে