
নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে চট্টগ্রামের আনোয়ারা এলাকা থেকে মাত্র কিশোরী বয়সে বাড়ি ছেড়েছিলেন সুলতানা রোজ নিপা। প্রতিজ্ঞা ছিল, ঘরে ফিরবেন তখনই—যেদিন বড় পর্দায় নায়িকা হয়ে উঠবেন। সেই প্রতিজ্ঞা পূরণে কেটেছে দীর্ঘ ১৫ বছর। শত চেষ্টা, শত ব্যর্থতা, তবু থেমে যাননি তিনি।
এই সময়ের মধ্যে ‘টাকা বড় না শিক্ষা বড়’, ‘বাবার প্রতিশোধ’, ‘আমাদের বাউল’, ‘টাইটানিক’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও, সেগুলো আলোয় আসেনি। হতাশার গ্লানিতে একসময় বাবার রেখে যাওয়া পৈতৃক জমি বিক্রি করে দিলেন। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে, হয়ে উঠলেন নিজেই প্রযোজক। নিজ উদ্যোগে গড়ে তুললেন ৮৬ লাখ টাকা বাজেটের চলচ্চিত্র ‘বড্ড ভালোবাসি’।
এই ঈদেই মুক্তি পাচ্ছে তার প্রথম প্রযোজিত এবং অভিনীত সিনেমাটি। বহু কাঠখড় পুড়িয়ে, হাজারো প্রতিকূলতা পেরিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত নায়িকা রূপে পর্দায় আসছেন নিপা। পরিচালনায় আছেন জুয়েল ফারসি।
মুঠোফোনে কথা বলতে বলতে নিপা বলছিলেন, “নায়িকা হবো বলেই ১৫ বছর ধরে যুদ্ধ করেছি। কত ত্যাগ, কত বঞ্চনা সইতে হয়েছে—তা বলা সম্ভব নয়।” তিনি জানান, ছবিটির পুরোটাই তার নিজের প্রযোজনা। কোনো স্পনসর, কোনো সহায়তা পাননি। শুধু নিজের অর্থ, শ্রম, ভালোবাসা আর একরাশ স্বপ্ন নিয়ে তৈরি করেছেন ছবিটি।
‘বড্ড ভালোবাসি’-তে ডাবল চরিত্রে অভিনয় করেছেন নিপা। নব্বই দশকের ঢঙে নির্মিত ছবিটির গল্প, গান, আবহ সবকিছুই পুরোনো দিনের চলচ্চিত্রপ্রেমীদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। নিপার বিশ্বাস, সেই দর্শকশ্রেণিই ছবিটি গ্রহণ করবেন।
তবে এত বছর পর স্বপ্ন পূরণের মুহূর্তেও সুখে নেই নিপা। বললেন, “কাকরাইলের একটা প্রভাবশালী গ্রুপ আমার ছবি আটকে দেওয়ার চেষ্টা করছে। শুরুতে বলেছিল সুন্দরভাবে পরিবেশন করবে। এখন ঈদের আগেই বাধা দিচ্ছে। বলছে ঈদের পর দেবে কোটি টাকা! আমি জানি, এ এক ধরনের ফাঁদ। আমি তাদের ফাঁদে পা দিতে চাই না। এক হল পেলেও মুক্তি দেবো।”
ছবির মূল চরিত্রে কলকাতার অনেক শিল্পী কাজ করেছেন। নিপার ইচ্ছে ছিল, প্রথমে কলকাতায় ছবিটি মুক্তি দেবেন। কিন্তু বাবা-মায়ের মৃত্যুর পর সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপর এল করোনা, সব থমকে যায়। তিন বছর অপেক্ষার পর এবার ঈদেই মুক্তি পাচ্ছে তার জীবনের সবচেয়ে প্রিয় সৃষ্টি।
জানালেন, প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে রয়েছে তার। তবে স্পষ্ট করেই বললেন—নিজের টাকা দিয়ে আর সিনেমা করবেন না। “এই ছবির জন্য অনেকেই আমাকে ঠকিয়েছে, কেউ টাকা নেয়, কেউ কাজের নামে প্রতারণা করে। বিচার আল্লাহর কাছে দিয়ে দিয়েছি। এবার কেউ ভালো কাজের সুযোগ দিলে তবেই করব।”
নায়িকা হওয়ার গল্প যেমন রঙিন, তেমনি তাতে মিশে থাকে কান্না, কষ্ট আর লড়াইয়ের দীর্ঘ ছায়া। নিপার কণ্ঠে সেই গল্প যেন জীবন্ত হয়ে উঠে আসে—এটা আর শুধু একটি সিনেমার গল্প নয়, বরং এক নারীর নিজের জীবন দিয়ে গড়া চলচ্চিত্রের পেছনের গল্প।

সৌন্দর্য একটি ব্যক্তিনির্ভর বিষয়। একজনের কাছে যিনি সবচেয়ে সুন্দর, অন্যজনের কাছে তিনি নাও হতে পারেন। তবুও অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, জনপ্রিয়তা, ফ্যাশন সেন্স, আন্তর্জাতিক প্রভাব এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিনোদনভিত্তিক তালিকায় উপস্থিতির ভিত্তিতে প্রতিবছর বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের নিয়ে নানা ধরনের তালিকা প্রকাশিত হয়।
১৪ জুলাই ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার নতুন কোনো সিনেমা কিংবা ব্যক্তিগত জীবনের কারণে নয়, বরং নিজের সন্তানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা ট্রল, কটূক্তি এবং রাজনৈতিক অবস্থান নিয়ে দেওয়া দীর্ঘ বক্তব্যের কারণে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশিত একটি ভিডিওতে আবেগঘন কণ্ঠে নিজের ক্ষোভ, কষ্ট এবং অবস্থান তুলে ধরেছেন তিনি। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
১২ জুলাই ২০২৬

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু অভিনয়গুণেই নয়, মানবিকতা, জীবনদর্শন এবং সমাজের প্রতি দায়িত্ববোধের কারণেও দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।
১ জুলাই ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
১২ জুন ২০২৬

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী, পিতা কে?
৫ জুন ২০২৬

প্রায় ২৫ বছরের পুরোনো পরিচয়, দীর্ঘ বিচ্ছিন্নতা, তারপর নতুন করে বন্ধুত্ব এবং শেষ পর্যন্ত প্রেম এবার সেই গল্পের পরিণতি হতে যাচ্ছে বিয়েতে। বলিউড সুপারস্টার আমির খান আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন তিনি।
৪ জুন ২০২৬

দেশজুড়ে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় যখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ক্ষোভ প্রকাশ করছেন, তখন নিজের জীবনের গোপন এক বেদনাদায়ক অধ্যায় সামনে আনলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানান, শৈশবে তিনিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন।
২১ মে ২০২৬

রাজধানীর খিলক্ষেত থানাধীন মস্তল এলাকা থেকে ছিনতাইকারীর কবলে পড়ে পরিচালক সোহেল খানের আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ নগদ এক লক্ষ টাকা ছিনতাইয়ে অভিযোগ উঠেছে।
২১ মে ২০২৬

দীর্ঘ বিতর্ক, সেন্সর জটিলতা এবং তারকাদের আপত্তির পর অবশেষে স্বস্তির খবর পেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা। নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের এই আলোচিত সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
২১ মে ২০২৬