
নিজস্ব প্রতিবেদক: বয়স যে কেবল একটা সংখ্যা—এই কথা আমরা সবাই জানি। কিন্তু কখনও আয়নায় তাকিয়ে মনে হয়, বয়সটা বুঝি একটু বেশি দ্রুত ছুটছে! চোখের নিচে কালি, ত্বক মলিন, সারাদিন ক্লান্তি আর মন খারাপ—এসব ইঙ্গিত দেয়, আপনি হয়তো আসল বয়সের চেয়েও বেশি বয়স্ক দেখাচ্ছেন।
এই সমস্যার পেছনে অনেক সময় দায়ী থাকে আমাদের সকালের কিছু সাধারণ ভুল অভ্যাস। ঘুম থেকে জেগে প্রথম এক ঘণ্টা শরীর ও মনকে যেভাবে যত্ন দিই, সেটাই প্রভাব ফেলে সারাদিনের উপর। আর এখানেই গড়বড় হলে তা অকাল বার্ধক্যের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
চলুন জেনে নিই এমন ৫টি ভুল অভ্যাস, যেগুলো বদলালেই আপনি ফিরে পেতে পারেন সতেজতা ও তারুণ্য।
১. ঘুম থেকে উঠে ক্লান্তি, ঝিম ধরা ভাব
ঘুম ভাঙলেও যদি মন চায় আরও ঘুমাতে, মাথা ভার লাগতে থাকে, তাহলে বুঝতে হবে ‘স্লিপ ইনারশিয়া’ হচ্ছে। এতে শরীর জেগে উঠলেও মস্তিষ্ক সম্পূর্ণ সাড়া দেয় না। ফলে মনোযোগ কমে যায়, কাজের উৎসাহ থাকে না।
এ সমস্যা থেকে মুক্তি পেতে ঘুম থেকে উঠে কিছুক্ষণ স্ট্রেচিং করুন, জানালার পর্দা সরিয়ে রোদের আলোতে দাঁড়ান, চোখ-মুখে ঠান্ডা পানি দিন।
২. পানি বাদ দিয়ে সরাসরি চা বা কফি
রাতভর ঘুমের পর শরীর পানিশূন্য হয়ে পড়ে। এই অবস্থায় সকালে উঠে সরাসরি চা বা কফি খাওয়া শরীরের পানিশূন্যতা আরও বাড়ায়, ত্বক রুক্ষ করে তোলে।
তাই উঠে প্রথমেই এক গ্লাস পানি পান করুন। চাইলে হালকা গরম পানিতে লেবু, মধু কিংবা এক চিমটি লবণ মিশিয়ে নিতে পারেন।
৩. সকালে ব্যায়াম একদমই নেই
অলসতা কিংবা ব্যস্ততার অজুহাতে অনেকেই শরীরচর্চা এড়িয়ে যান। অথচ মাত্র ১০ মিনিটের হালকা ব্যায়ামই আপনার ত্বক, মন এবং শরীর—তিনটিতেই প্রাণ ফেরাতে পারে।
সিঁড়ি ওঠা-নামা, দ্রুত হাঁটা, স্কোয়াট বা হালকা স্ট্রেচিং—এই ছোট ছোট অভ্যাসগুলো বয়সের ছাপ ঠেকাতে কার্যকর।
৪. নাশতা না করে দিন শুরু
শুধু বিস্কুট বা এক কাপ চা খেয়ে সকালের ক্ষুধা মেটানো ঠিক নয়। এতে শরীরের বিপাকক্রিয়া কমে যায়, ওজন বাড়ে এবং মাথা ধীরে কাজ করে।
সকালের খাবারে রাখুন ডিম, ওটস, দুধ, চিড়া, ফলমূল বা হালকা রান্না করা খাবার। খুব বেশি তেল-মসলা, চিনি বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।
৫. খাবারে নেই অ্যান্টি-অক্সিডেন্ট
অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক ও শরীরকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে বাঁচায়, যা বার্ধক্যের অন্যতম কারণ। অথচ সকালে খাওয়াদাওয়ায় এই উপাদান প্রায়ই অনুপস্থিত থাকে।
খাদ্যতালিকায় যোগ করুন আপেল, গাজর, কিশমিশ, আনারস, বাদাম, দারুচিনি, গ্রিন টি এবং শাকসবজি। রান্নায় ব্যবহার করুন জলপাই তেল বা বাদামের তেল।
সকালের প্রথম এক ঘণ্টা শুধু শরীর নয়, আপনার মনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি সচেতনভাবে শুরু করা যায়, তাহলে আপনি শুধু সতেজ থাকবেন না, অনেক দিন তরুণও দেখাবেন। তাই আজ থেকেই বদলে ফেলুন এই পাঁচটি অভ্যাস।
আশা/

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
২১ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
২২ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
২২ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
৩ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
৩ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
৩ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৩ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
৩ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৩ দিন আগে