
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কোনো অবস্থাতেই পদত্যাগ করবেন না—এই বার্তা দিয়েছেন তার ঘনিষ্ঠ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমদ তৈয়্যব।
গতকাল শুক্রবার (২৩ মে), তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক গুরুত্বপূর্ণ পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি বলেন, "অধ্যাপক ইউনূস স্যারের ব্যক্তিগত ক্ষমতার কোনো মোহ নেই। তবে দেশের জন্য, গণতন্ত্রের শান্তিপূর্ণ রূপান্তরের স্বার্থে তাঁর নেতৃত্ব প্রয়োজন। এই মুহূর্তে, আমাদের সরকারের ক্যাবিনেটকে আরও বেশি সক্রিয় ও ফলপ্রসূ হতে হবে। উপদেষ্টাদের কাজ দৃশ্যমানভাবে জনসাধারণের সামনে উপস্থাপন করতে হবে—এখানে কোনো দ্বিমত নেই। আমরা প্রমাণ করতে চাই, গণঅভ্যুত্থানের পর জনগণের সমর্থনে যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, তা সাফল্যের নজির স্থাপন করেছে।"
তিনি আরও বলেন, "ড. ইউনূস স্যারের প্রতি আন্তর্জাতিক মহলের যে সম্মান রয়েছে, তা অক্ষুণ্ন রাখা আমাদের জাতীয় দায়িত্ব। এখন সময় এসেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠ ও নিয়মিত সংলাপে বসার। মতবিনিময় ছাড়া কোনো প্রক্রিয়া টেকসই হতে পারে না। বিচ্ছিন্নতা কখনোই কাম্য নয়।"
সামরিক বাহিনীর প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, "সেনাবাহিনী কোনোভাবেই রাজনীতিতে জড়াতে পারে না। আধুনিক সভ্য বিশ্বে এটি একেবারেই অনুচিত। সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানের নির্বাচনের সময়সীমা নিয়ে বক্তব্য তার এখতিয়ার লঙ্ঘন করেছে। তবে সেনাবাহিনীর সম্মান রক্ষা করা আবশ্যক—তাদের প্রতি আস্থা ও শ্রদ্ধা থাকা উচিত। একইসঙ্গে, আওয়ামী লীগের পুনর্বাসনের নামে 'অন্তর্ভুক্তি'র অপপ্রয়াস গ্রহণযোগ্য নয়।"
তিনি তার ব্যক্তিগত অভিমত হিসেবে উল্লেখ করেন, "সব প্রস্তুতি সম্পন্ন করে ২০২৫ সালের এপ্রিল-মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী। তবে নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণার এখতিয়ার একমাত্র প্রধান উপদেষ্টার। সেই ক্ষমতা কেউ হাইজ্যাক করতে পারবে না।"
তিনি শেষাংশে বলেন, "জুলাই-আগস্ট ২০২৫-এ আমরা জাতীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করব। একই সময়ে, স্বৈরশাসক শেখ হাসিনার বিচারকাজে প্রথম রায় প্রকাশিত হবে বলে আশা করি। ইনশাআল্লাহ, আমরা পরাজিত হব না—কেউ আমাদের হারাতে পারবে না।"

ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে দারুণ লড়াই করে ২–১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনাপূর্ণ লড়াই।
২১ ঘণ্টা আগে

দেশজুড়ে ফের ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়, বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে।
১ দিন আগে

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী, পিতা কে?
১ দিন আগে

যুক্তরাষ্ট্রে ভ্রমণ, কাজ বা বিশেষ উদ্দেশ্যে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু নন-ইমিগ্র্যান্ট (অনভিবাসী) ভিসার আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন এই নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট ভিসা ক্যাটাগরির আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।
১ দিন আগে

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে এসেছে বড় ধরনের পরিবর্তন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্তে প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
১ দিন আগে

তীব্র তাপদাহে পুড়ছে বাংলাদেশ। একসঙ্গে ৪৮টি জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। চলতি বছরে এত বড় পরিসরে তাপপ্রবাহের বিস্তার এই প্রথম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে

হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শিগগিরই। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী ১০ জুনের পর যেকোনো সময় প্রকাশ হতে পারে এই গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল।
২ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন সরকারের নীতিনির্ধারণী মহলে সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার বিশাল আর্থিক সংস্থানের পরিকল্পনা রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবুও বিভিন্ন পর্যায়ে আলোচনা ও প্রস্তুতির খবর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
২ দিন আগে

সরকার আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দিন দিন বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ। কারণ, জাতীয় বাজেট ঘোষণার আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২ দিন আগে