
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান পেয়েছেন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল ও পিএসএলে খেলার সুযোগ। মোস্তাফিজকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস, অন্যদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাকিবকে দলে চায় লাহোর কালান্দার্স।
তবে দুই তারকার খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতির ওপর। ইতোমধ্যে সাকিব ও মোস্তাফিজ উভয়েই বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছেন।
বর্তমানে বাংলাদেশ জাতীয় দল অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে আমিরাতের বিপক্ষে একটি দুটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে দল। এরপর ২৭ মে থেকে পাকিস্তানের ফয়সালাবাদ ও লাহোরে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সময়েই মাঠে গড়াবে আইপিএল ও পিএসএলের বাকি অংশ, যার সূচনা ১৭ মে।
বোর্ড সূত্রে জানা গেছে, মোস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হচ্ছে কিছু শর্তসাপেক্ষে। তিনি ১৯ মে পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকবেন, অর্থাৎ আমিরাত সিরিজ শেষে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভারতে খেলতে যাবেন। দিল্লির গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচ ২৫ মে’র মধ্যে শেষ হয়ে যাবে, ফলে ২৭ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগেই তিনি জাতীয় দলে যোগ দিতে পারবেন।
বিসিবি ইতোমধ্যে নীতিগতভাবে তাকে এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে—মোস্তাফিজকে ২৬ মে’র মধ্যে পাকিস্তানে দলের সঙ্গে পুনরায় যোগ দিতে হবে।
অন্যদিকে, সাকিব আল হাসান বর্তমানে জাতীয় দলের নিয়মিত সদস্য না হওয়ায় এবং তার খেলা নিয়ে নিশ্চিততা না থাকায়, তার পিএসএলে অংশগ্রহণে বিসিবির কোনো আপত্তি নেই। তার আবেদনের ভিত্তিতে তাকে পিএসএলে খেলার জন্য এনওসি দেওয়া হচ্ছে।
বোর্ড আরও জানিয়েছে, যদি মোস্তাফিজের আইপিএলে খেলার বিষয়টি আমিরাত বা পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণার আগে জানা যেত, তাহলে হয়তো তাকে আরও আগে থেকেই ছুটি দেওয়া যেত।
সোহাগ/

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
৩ দিন আগে

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
৪ দিন আগে

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
১০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৭ সেপ্টেম্বর ২০২৬

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা যখন বের হচ্ছিলেন, তখন তাদের চোখেমুখে ছিল স্পষ্ট হতাশার ছাপ। আনন্দের কোনো কারণও ছিল না। নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে।
৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাটিংয়ে প্রত্যাশামতো রান তুলতে না পারলেও বোলারদের দুর্দান্ত লড়াইয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১১৪ রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেছিল মারুফা আক্তার ও সুলতানা খাতুনদের বোলিং নৈপুণ্য। তবে শেষ পর্যন্ত আর ম্যাচ নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটের জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
৭ সেপ্টেম্বর ২০২৬