
নিজস্ব প্রতিবেদক: দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ কোটি রুপিতে আইপিএলে ফিরলেন মোস্তাফিজুর রহমান। তবে এখনও নিশ্চিত নয় তাঁর মাঠে নামা। কারণ, এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) পাননি বাঁহাতি এই পেসার।
মুস্তাফিজ এর আগেও ২০২১ ও ২০২২ সালে দিল্লির হয়ে খেলেছেন। এবার শেষপর্যায়ে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ইনজুরিতে পড়ায় তার জায়গায় মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করেছে দলটি।
কিন্তু বিসিবি জানিয়েছে, এনওসির বিষয়ে তারা এখনো কোনো আবেদন পায়নি। ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান শাহরিয়ার নাফিস বলেন,"মুস্তাফিজ এনওসির জন্য এখনো আবেদন করেননি। তাই এ নিয়ে সিদ্ধান্তও হয়নি। যদি আবেদন আসে, তখন বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নেবে।"
মুল সমস্যা সূচির সংঘাতে
বিসিবির দোটানার পেছনে রয়েছে জাতীয় দলের ব্যস্ততা। মে মাসেই বাংলাদেশ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর রয়েছে সম্ভাব্য পাকিস্তান সফর।
জাতীয় দল আজই রওনা হয়েছে দুবাইয়ের উদ্দেশে, যেখানে ১৭ ও ১৯ মে শারজাহতে হবে দুই ম্যাচের সিরিজ। সেই সফরসঙ্গীদের তালিকায় আছেন মোস্তাফিজও।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সম্ভাবনাও রয়েছে। যদিও সেটির পূর্ণাঙ্গ সূচি এখনও চূড়ান্ত নয়।
এই অবস্থায় প্রশ্ন উঠছে—জাতীয় দলের সিরিজ রেখে মোস্তাফিজ কি আইপিএল খেলতে যাবেন? আর বিসিবি কি সেই অনুমতি দেবে?
আইপিএল আবার মাঠে গড়াচ্ছে ১৭ মে থেকে। দিল্লির হয়ে মোস্তাফিজ মাঠে নামতে পারেন ১৮ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে। তবে তার আগে বিসিবির ছাড়পত্র পাওয়া বাধ্যতামূলক।
এখন সবকিছু দাঁড়িয়ে আছে একটি কাগজের অপেক্ষায়—এনওসি মিললেই মোস্তাফিজ ফিরতে পারেন আইপিএলের আলোচিত মঞ্চে। আর না মিললে তাকে থাকতে হবে জাতীয় দলের সঙ্গেই।
— রাকিব/

অস্ট্রেলিয়ার মাটিতে যেন বদলে গেছে বাংলাদেশ! ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ডারউন টেস্টে দুর্দান্ত ছন্দে রয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে এরই মধ্যে লিড নিয়েছে বাংলাদেশ।
১৪ আগস্ট ২০২৬

দীর্ঘ প্রতীক্ষা আর রোমাঞ্চের এক নতুন অধ্যায় রচনা করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে শুরুতেই বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে প্রথম সেশনেই একের পর এক আঘাত হানেন টাইগার পেসাররা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই অজি শিবিরের টপ অর্ডারের ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দারুণ ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬

আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে আলো ছড়ানো তরুণ ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েলকে একটি গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যা পুরো ক্রীড়াঙ্গনে ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১২ আগস্ট ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে এসেছে এক দারুণ স্বস্তির ও আনন্দের খবর। দীর্ঘদিন ধরে ইনজুরি বা চোটের কারণে মাঠের বাইরে ছিটকে থাকার পর অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রাথমিক ও চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গা ফিরে পেয়েছেন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটার লিটন কুমার দাস।
২ আগস্ট ২০২৬

প্রথম টি-টোয়েন্টির পরাজয়ের জবাব দারুণভাবেই দিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ও বোলিং ই বিভাগেই আধিপত্য দেখিয়ে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়, ফলে শিরোপা নির্ধারণ হবে শেষ ম্যাচে।
১৭ জুলাই ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত ম্যাচে শুরু থেকেই উত্তেজনার পারদ চড়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে, আর মাঠের খেলাও সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে শুরু করেছে।
২৫ জুন ২০২৬

শেষ পর্যন্ত লড়াই করেও জয় ধরা দিল না বাংলাদেশের হাতে। চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ মুহূর্ত পর্যন্ত আশা জাগিয়েছিল টাইগাররা। কিন্তু শেষ দুই ওভারের কঠিন সমীকরণ আর মেলাতে পারেনি স্বাগতিকরা। ৭ রানের হার মেনে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ অস্ট্রেলিয়ার হাতে তুলে দিতে হয়েছে বাংলাদেশকে।
১৯ জুন ২০২৬

চট্টগ্রামের মাঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুরু থেকেই উত্তেজনার পারদ চড়েছে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। ফলে স্বাগতিক বাংলাদেশের সামনে জয়ের জন্য ১৯৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারিত হয়।
১৯ জুন ২০২৬

চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জমে উঠেছে রানের লড়াই। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে তোলে অস্ট্রেলিয়া। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে দাঁড়ায় ১৯৭ রানের কঠিন লক্ষ্য।
১৯ জুন ২০২৬