মুস্তাফিজ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

মুস্তাফিজকে নিয়ে বয়কটের ভয়ে দিল্লি ক্যাপিটালস!
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পেস তারকা মুস্তাফিজুর রহমানকে নিয়ে যেন কিছুটা সতর্ক এবং কৌশলী ভূমিকা নিচ্ছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। স্কোয়াডে নাম থাকলেও, গেল ২৪ ঘণ্টায় দিল্লির ফেসবুক পেজে ৩০টিরও বেশি পোস্টে একবারও দেখা মেলেনি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের। সাধারণত আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে পোস্ট মানেই সোশ্যাল মিডিয়ায় বিপুল রিচ—শেয়ার, কমেন্ট, রিয়্যাকশনের বন্যা। কিন্তু এবার সেই চিত্র পাল্টে গেছে। কারণ, মুস্তাফিজকে অন্তর্ভুক্ত করার পরই ভারতীয় দর্শকদের একটি অংশ দিল্লির ম্যাচ বয়কটের ডাক দেয়। ...
১৯ মে ২০২৫, ২০:১৮ | বিস্তারিত

দিল্লি ক্যাপিটালসের একাদশে মুস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের হয়ে খেলেই রাত পেরোতে না পেরোতেই আইপিএলে! এমনই ব্যস্ত সূচির মধ্যে দিয়ে আজ রোববার দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন তিনি। সেখান থেকে কোনও বিশ্রাম না নিয়েই সরাসরি উড়াল দেন ভারতে। দীর্ঘ ভ্রমণ ও টানা খেলার ধকল থাকলেও আজই মাঠে নামছেন তিনি আইপিএলের ম্যাচে। দিল্লির হোম গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় গুজরাট টাইটান্সের ...
১৮ মে ২০২৫, ২০:১০ | বিস্তারিত

আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ, এনওসি না মেলায় খেলা অনিশ্চিত
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ কোটি রুপিতে আইপিএলে ফিরলেন মোস্তাফিজুর রহমান। তবে এখনও নিশ্চিত নয় তাঁর মাঠে নামা। কারণ, এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) পাননি বাঁহাতি এই পেসার। মুস্তাফিজ এর আগেও ২০২১ ও ২০২২ সালে দিল্লির হয়ে খেলেছেন। এবার শেষপর্যায়ে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ইনজুরিতে পড়ায় তার জায়গায় মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করেছে দলটি। কিন্তু বিসিবি জানিয়েছে, এনওসির বিষয়ে তারা এখনো কোনো আবেদন পায়নি। ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান শাহরিয়ার ...
১৪ মে ২০২৫, ২০:২৬ | বিস্তারিত

মোহামেডানের জার্সিতে খেলবেন মুস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: অপেক্ষার অবসান—আবার মাঠে ফিরছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন জাতীয় দলের এই তারকা পেসার। ডিপিএলের প্রথম পর্বে ছিলেন না মুস্তাফিজ। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন কাঁধে চোট পান তিনি, যার ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয় তাকে। চোট কাটিয়ে সেরে উঠতে সময় লেগেছে কয়েক মাস। মোহামেডান সূত্রে জানা গেছে, মঙ্গলবার মুস্তাফিজের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে। ক্লাব ম্যানেজার সাজ্জাদ ...
১৫ এপ্রিল ২০২৫, ২০:৫৬ | বিস্তারিত
