
নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের হয়ে খেলেই রাত পেরোতে না পেরোতেই আইপিএলে! এমনই ব্যস্ত সূচির মধ্যে দিয়ে আজ রোববার দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন তিনি। সেখান থেকে কোনও বিশ্রাম না নিয়েই সরাসরি উড়াল দেন ভারতে। দীর্ঘ ভ্রমণ ও টানা খেলার ধকল থাকলেও আজই মাঠে নামছেন তিনি আইপিএলের ম্যাচে।
দিল্লির হোম গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় গুজরাট টাইটান্সের মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস। টস জিতে গুজরাট প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। দিল্লির একাদশে মুস্তাফিজ খেলছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের পরিবর্তে।
তবে আজকের ম্যাচে মুস্তাফিজের খেলানো নিয়ে প্রথমে কিছুটা সংশয় ছিল। টানা খেলা ও ভ্রমণের ক্লান্তি নিয়ে দুশ্চিন্তায় ছিল দিল্লি টিম ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে একাদশে জায়গা করে নেন ‘দ্য ফিজ’।
অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দলটি আজ মাঠে নামছে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে। মুস্তাফিজের সঙ্গে পেস আক্রমণে রয়েছেন এনরিখ নর্কিয়া ও খলিল আহমেদ।
উল্লেখ্য, চলতি আইপিএলের মাঝপথে মুস্তাফিজকে স্কোয়াডে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। ১৪ মে তাকে অন্তর্ভুক্তির ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিসিবি থেকে তিনি পেয়েছেন ৭ দিনের এনওসি—১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত। এই সময়ের মধ্যে দিল্লির রয়েছে তিনটি ম্যাচ, আর প্রতিটি ম্যাচেই মুস্তাফিজকে দেখা যেতে পারে মাঠে।

৫৩ মিনিট আগে

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
৪ দিন আগে

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
৫ দিন আগে

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
১০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৭ সেপ্টেম্বর ২০২৬

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা যখন বের হচ্ছিলেন, তখন তাদের চোখেমুখে ছিল স্পষ্ট হতাশার ছাপ। আনন্দের কোনো কারণও ছিল না। নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে।
৭ সেপ্টেম্বর ২০২৬