
সিনিয়ার রিপোর্টার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ঢাকা-চট্টগ্রামে বাসের নতুন ভাড়া
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি এক কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
অর্থাৎ মহানগরীতে বাসে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ১৭ পয়সা বেড়েছে।
দূরপাল্লার বাসের ভাড়া কত
আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া যাত্রীপ্রতি এক কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ফলে এসব রুটেও প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
মিনিবাস ও জেলা রুটে নতুন ভাড়া
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন জেলা—নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা—অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে।
এসব ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
সর্বনিম্ন বাস ভাড়া নির্ধারণ
একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়াও নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা করা হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন এই ভাড়া নির্ধারণ করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ।

অক্টোবরে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা দুই দিনের সরকারি ছুটি। তবে এর সঙ্গে মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি যোগ করতে পারলে পাওয়া যেতে পারে টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ।
৩৪ মিনিট আগে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করে পৃথক গেজেট জারির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করলেও গেজেট জারির প্রক্রিয়া নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
৪৩ মিনিট আগে

বাংলাদেশিদের জন্য ভারতের বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবনকুমার বাধে। বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু করছে বলেও জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
২ ঘণ্টা আগে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফল প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
২ ঘণ্টা আগে

প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার জন্য প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
১৫ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কায় ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ঝোড়ো বাতাসের আশঙ্কায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে

হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।
১৬ ঘণ্টা আগে