
নিজস্ব প্রতিবেদক; আব্দুস সাত্তার ও তার মেয়ে জান্নাত জাহান শেফাকে ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার রহস্য ঘনীভূত হচ্ছে আরও। এবার ভবনের কেয়ারটেকারের বক্তব্যে উঠে এসেছে একাধিক প্রশ্নবিদ্ধ তথ্য, যা তদন্তে নতুন মোড় দিতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
কেয়ারটেকার জানান, “রাত আনুমানিক ৪টার দিকে সাবলেট ভাড়াটে আমাকে ফোন করে বলে, দরজা খুলছে না। মেয়েটি (শেফা) জানায়—পুলিশ আসার আগে দরজা খোলা হবে না। আমি ওপরে গিয়ে দেখি দরজায় লক। জিজ্ঞেস করি কী হয়েছে, তারা জানায়—পুলিশ আসবে, তখনই দরজা খোলা হবে। এরপর আমি নিচে নেমে যাই।”
পরে পুলিশ এসে ফ্ল্যাটের দরজা খুলে ফেলে এবং শেফা ও তার দুই নারী সঙ্গীকে হেফাজতে নেয়। এরপর থেকে ফ্ল্যাটটি ফাঁকা। কেয়ারটেকার জানান, প্রশাসন পরদিন এসে তালা লাগিয়ে চাবি নিয়ে যায়।
এই ঘটনার পেছনের পারিবারিক ইতিহাস আরও চাঞ্চল্যকর। জানা গেছে, ২০১৯ সালে আব্দুস সাত্তার বিয়ে করেন এক নারীকে, যার আগের ঘরের মেয়ে ছিলেন শেফা। সেই স্ত্রী মারা যাওয়ার পর শেফা তার সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন এবং ২০২২ সালে নাটোরে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পরবর্তীতে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলায় জড়িয়ে পড়ে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, আব্দুস সাত্তারের করা চুরির মামলার জের ধরেই ঘটনার সূত্রপাত। আদালতে দেওয়া জবানবন্দিতে সাত্তার হত্যার দায় স্বীকার করেছেন বলেও জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পুরো ঘটনার তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে, এবং তারা প্রতিটি তথ্য খুঁটিয়ে যাচাই করছে।
আশা/

বাংলাদেশের অর্থনীতির জন্য বড় এক ইতিবাচক বার্তা এসেছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার দিক থেকে। আগামী পাঁচ বছরে বাংলাদেশকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। পাশাপাশি দেশটির জন্য বার্ষিক ঋণসহায়তার পরিমাণ প্রায় ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে সংস্থাটি। অর্থনীতিবিদদের মতে, এই সহায়তা দেশের বিনিয়োগ ও কর্মসংস্থানের পাশাপাশি সামগ্রিক উন্নয়ন অগ্রগতিকে আরও গতিশীল করতে সহায়তা করবে।
২ ঘণ্টা আগে

দেশের স্বাস্থ্য পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে হামের বিস্তার। গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাব পরিস্থিতিকে আরও চিন্তার মধ্যে ফেলেছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকায় স্বাস্থ্যখাতে বাড়ছে চাপ।
২ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলোচনা সামনে আসতেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে থাকা শিক্ষক-কর্মচারীরা এখন সম্ভাব্য সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। সরকারের পরিকল্পনায় নবম বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা আলোচনায় রয়েছে। পাশাপাশি নিচের গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। আর এতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও তৈরি হয়েছে বড় প্রত্যাশা।
৩ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু আলোচিত নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মহলে আলোচনার অগ্রগতি এবং বাজেট প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি বলছে, সবকিছু ঠিক থাকলে আসন্ন জাতীয় বাজেটেই এ খাতে বড় ধরনের বরাদ্দ রাখা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়ে নীতিগত আলোচনা চলছে। এতে দেশের লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে নতুন আশার আলো তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের স্বর্ণের বাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছে। নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে ভালো মানের স্বর্ণ কিনতে ক্রেতাদের এখন আগের চেয়ে আরও বেশি টাকা গুনতে হবে। নতুন এই দাম কার্যকর হওয়ার পর দেশের গয়নার বাজারে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ঈদের কেনাকাটা ও বিয়ের মৌসুম সামনে থাকায় স্বর্ণপ্রেমী ও ক্রেতাদের মধ্যে বাড়তি উদ্বেগ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও অস্থির হয়ে উঠছে আবহাওয়া। দিনের গরমের পর সন্ধ্যা নামার আগেই কয়েকটি জেলায় শক্তিশালী ঝড়ো হাওয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেশের চারটি জেলার জন্য দেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এসব এলাকায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনাও থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।
২ দিন আগে

দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এগোচ্ছে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে জোর প্রস্তুতি শুরু করেছে সরকার। নতুন এই পে-স্কেলে শুধু সরকারি কর্মচারীরাই নন, আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
২ দিন আগে

ঈদুল আজহার ছুটির আগে বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। সংস্থাটি জানিয়েছে, আগামী শনিবার (২৩ মে) এর মধ্যেই বিল পরিশোধ করলে কোনো ধরনের জরিমানা দিতে হবে না। তবে নির্ধারিত সময়ের পরে বিল পরিশোধ করলে অতিরিক্ত লেট পেমেন্ট (এলপিসি) চার্জ যুক্ত হবে।
২ দিন আগে