
নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর পর মানুষ কি এই দুনিয়ার কথা মনে রাখে? প্রিয়জনদের স্মৃতি কি সঙ্গে থাকে? ইসলাম ধর্ম অনুযায়ী, মৃত্যুর পরে শুরু হয় এক ভিন্ন বাস্তবতা—যাকে বলা হয় আলমে বরযখ। এটি এমন এক জগত, যা দৃষ্টিগোচর নয়, কিন্তু সেখানে প্রতিটি মানুষ তার কর্মফল অনুযায়ী অবস্থান করে।
কোরআন ও সহীহ হাদীসের আলোকে জানা যায়—মৃত্যুর পর মানুষ জান্নাত বা জাহান্নামের একটি প্রাথমিক অভিজ্ঞতায় প্রবেশ করে। তখন তার মনোযোগ থাকে আখিরাতের প্রস্তুতি ও কবরের জীবনে। ধর্মীয় গ্রন্থে এমন কোনো নির্ভরযোগ্য দলিল নেই, যা প্রমাণ করে যে মৃত ব্যক্তি দুনিয়ার জীবনের কথা স্মরণ করে বা জীবিতদের নিয়ে ভাবেন।
গুরুত্বপূর্ণ ইসলামী প্রশ্ন ও তাদের সুস্পষ্ট উত্তর:
* আজান ছাড়া নামাজ: যদি নামাজের সময় শুরু হয়, তবে মসজিদে আজান ছাড়াও নামাজ আদায় করা যায়।
* মৃতের ঘর ৪০ দিন খালি রাখা: এটি একটি ভুল প্রচলিত ধারণা, ইসলামে এর কোনো ভিত্তি নেই।
* ফরজ গোসল: ফরজ গোসল ফরজ হওয়ার পর দেরি না করে আদায় করাই উত্তম, তবে নামাজের সময় শুরু না হলে অল্প দেরি করা বৈধ।
* তাহাজ্জুদের কেরাত: রাতের নামাজ হওয়ায় তাহাজ্জুদের সময় আওয়াজ করে কেরাত পড়া জায়েজ।
* গর্ভাবস্থায় নামাজ: শুধু গর্ভবতী হলেই বসে নামাজ পড়া যাবে না। অসুস্থতা বা শারীরিক অক্ষমতা থাকলে বসে বা শুয়ে নামাজ পড়া জায়েজ।
* স্বামী-স্ত্রীর সম্পর্ক: পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়াতে সালাম ও উপহার বিনিময়ের গুরুত্ব রয়েছে।
* তালাক নিয়ে সংশয়: অনেক আগে ঝগড়ার সময় তালাক হয়েছে কি না মনে না থাকলে বা প্রমাণ না থাকলে বিবাহ বহাল থাকবে।
* নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া: সেজদার জায়গা অতিক্রম না করে পাশ দিয়ে যাওয়াই শরীয়তসম্মত।
* ভাসুর/দেবরের সঙ্গে কথা: পর্দা বজায় রেখে জরুরি প্রয়োজনে কথা বলা যায়, তবে অপ্রয়োজনীয় কথা পরিহার করতে হবে।
* বিয়ের উদ্দেশ্যে ছবি প্রদান: ছবি দেওয়ার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে এটি বিশ্বস্ত ব্যক্তির কাছে আছে এবং প্রয়োজনে তা মুছে ফেলা হবে।
ইসলামে মৃত্যু, ইবাদত ও সামাজিক আচরণ সম্পর্কে নির্দেশনা অত্যন্ত সুস্পষ্ট ও সহজবোধ্য। কুসংস্কার বা ভিত্তিহীন বিশ্বাসে নয়, বরং কোরআন ও সহীহ হাদীসের আলোকে জীবন পরিচালনাই মুমিনের দায়িত্ব।
রাকিব/

বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের রেখে যাওয়া জমি, বাড়ি বা অন্যান্য সম্পত্তি কীভাবে সন্তানদের মধ্যে ভাগ হবে—এ নিয়ে অনেক পরিবারে প্রশ্ন ও বিরোধ তৈরি হয়। কেউ জানতে চান, ছেলে ও মেয়ে সমান সম্পত্তি পাবেন কি না; আবার কেউ জানতে চান, ওয়ারিশ হিসেবে নিজের অংশ বুঝে পেতে কী করতে হবে।
১৪ অক্টোবর ২০২৬

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের খৈয়ারপাড় এলাকায় তথাকথিত ভন্ডপীর রহিম বাবার নামে বালিশের তৈরী কবর পূজা এবং ওরসের নাম করে শিরক বেদআত ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও উলামা সমিতি (গউস)।
১০ অক্টোবর ২০২৬

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬

দাম্পত্য জীবনে নানা কারণে টানাপোড়েন তৈরি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলতে থাকলে এবং পারস্পরিকভাবে তা সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া না গেলে ইসলামে বিবাহবিচ্ছেদের সুযোগ রাখা হয়েছে। তবে বিচ্ছেদকে সহজ বা প্রথম সমাধান হিসেবে গ্রহণ না করে সম্ভব হলে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উদ্যোগ নেওয়ার প্রতি কোরআন ও হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২৬

ইমানের পর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ এবং একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পাশাপাশি ইসলামী শরিয়তে বিভিন্ন নফল নামাজ আদায়েরও বিধান রয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের কাছে জুমার দিন সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এ দিনকে ঘিরে রয়েছে বিশেষ কিছু ইবাদত ও আমল। এর মধ্যে অন্যতম হলো বেশি বেশি দোয়া করা। হাদিসে জুমার দিনের এমন একটি বিশেষ সময়ের কথা বর্ণিত হয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। তবে সেই বিশেষ সময়টি দিনের ঠিক কোন অংশ—এ বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে।
২৮ আগস্ট ২০২৬

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২১ আগস্ট ২০২৬