
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আলোচিত রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও অধিকারকর্মী পিনাকী ভট্টাচার্য অবশেষে জানালেন, কেন তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছেন।
শুক্রবার (২ মে) এক টেলিভিশন টকশোতে ভার্চুয়ালি যুক্ত হয়ে পিনাকী জানান, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় ডিজিএফআই কর্তৃপক্ষ তাকে ফোন করে অফিসে যেতে বলেন। প্রথমে শালীনভাবে আমন্ত্রণ জানানো হলেও, পরে সেদিন সন্ধ্যার আগেই হাজির হওয়ার জন্য চাপ দেওয়া হয়। এই পরিস্থিতিতে পিনাকী তার বন্ধু ও সহকর্মীদের পরামর্শে আত্মগোপনে চলে যান।
পিনাকীর ভাষায়, "আমি জানতাম, যাদের গুম করা হয়, তাদের বেশিরভাগই আর ফিরে আসে না। আমি তখন গুম হওয়া ব্যক্তিদের নিয়ে ডকুমেন্টেশন করছিলাম, আর সেখান থেকেই আমি বুঝতে পেরেছিলাম, কিভাবে এসব ঘটনা ঘটে। তাই আত্মগোপনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। পাঁচ মাস আত্মগোপনে থাকার পরেও পরিস্থিতি পরিবর্তন হয়নি। বরং আমার বাসার সামনে নজরদারি বসানো হয়, এরপর আমি বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছিল।"
অনুষ্ঠানে পিনাকী আরও বলেন, "বাংলাদেশের আজকের এই দুর্দশার জন্য দায়ী দেশের এলিট শ্রেণি, যারা রাষ্ট্রীয় ক্ষমতা ও সমাজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে।"
তিনি বলেন, "যারা গার্মেন্টসে কাজ করে, রিকশা চালায়, মাটি কাটে—তারা আসলেই বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। অথচ, যাঁরা তাদের উৎপাদিত সম্পদ বিদেশে পাচার করে, তারাই হলো দেশের এলিট। আর এই এলিট শ্রেণি দেশের সাধারণ মানুষকে দাসে পরিণত করে ফেলেছে।"
শেষে পিনাকী বলেন, "এলিট শ্রেণির সবচেয়ে বড় ভয় হলো সম্মান হারানো, আঘাত পাওয়া এবং সম্পদ হারানো। আমি তাদের মারতে পারব না, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতে পারি, প্রশ্ন তুলতে পারি। এবং আমি সেটাই করি, কারণ যদি তাদের কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে হয়তো দেশের জন্য কিছুটা ভালো হবে।"
সোহাগ/

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে আহত ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তরু মিয়া (তরু মুন্সি) চিকিৎসাধীন অবস্থায় ঢাকাতে মারা গেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
২ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারান। অবস্থা স্থিতিশীল না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
৪ দিন আগে

নিজস্ব প্রতিবেদক : সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বগুড়া জেলা শাখার অধীনস্থ বিপুল সংখ্যক ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার আওতাধীন মোট ১১৮৮টি ওয়ার্ড কমিটি একযোগে বাতিল করা হয়েছে।
৬ দিন আগে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে National Citizen Party (এনসিপি)–র অভ্যন্তরীণ এক ঘটনা। দলটির রাঙামাটি জেলা কমিটির সাতজন শীর্ষ নেতা একযোগে পদত্যাগ করেছেন। অভিযোগ উঠেছে, Bangladesh Jamaat-e-Islami–র নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই তারা দল ছাড়ার পথ বেছে নিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ঐতিহাসিক দরগাহে তারাবির নামাজ শেষে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ধর্মীয় ও রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটের পবিত্র দরগাহ প্রাঙ্গণে, যা অনেকের কাছে বিস্ময় ও সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুরুত্বপূর্ণ সংসদীয় আসনগুলোর একটি ঢাকা-১৩। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই আসন নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন উঠেছে—এখানে কি আবার নির্বাচন হবে, নাকি বর্তমান ফলাফলই বহাল থাকবে? বাস্তব তথ্য ও সাম্প্রতিক নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে বিষয়টি কিছুটা পরিষ্কার হয়।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরীতে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ। বুধবার (রাত ৯টার দিকে) নগরীর ব্যস্ত ডাকবাংলো মোড়ের বাটা শো-রুমের ভেতরে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার প্রশাসনিক তৎপরতা জোরদার করেছে। এ লক্ষ্যে দেশের ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে একটি জরুরি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে নির্বাচনি অঙ্গীকারগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৬

রাকিব: গত ১১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ‘ব্রেকিং নিউজ’ ধরনের পোস্ট—যেখানে দাবি করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা সেনানিবাস থেকে গ্রেফতার করা হয়েছে। পোস্টে লেখা ছিল: “এইমাত্র গ্রেফতার হলেন নাসীরউদ্দিন পাটোয়ারী, ঢাকা সেনানিবাস থেকে গ্রেফতারের ভিডিও দেখুন লিংক কমেন্টে।”
২৬ ফেব্রুয়ারি ২০২৬