
নিজস্ব প্রতিবেদক: ভারতের গুজরাট রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় অভিযান। এপ্রিল ২০২৫-এর শুরুর দিক থেকে এ পর্যন্ত রাজ্যজুড়ে অন্তত ৬,৫০০ জনকে আটক করেছে পুলিশ। তবে অভিযোগ উঠছে—এই অভিযানের শিকার হচ্ছেন বৈধ ভারতীয় মুসলমানরাও।
গুজরাট পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪৫০ জনের বাংলাদেশি পরিচয় নিশ্চিত করা গেছে। বাকিদের অনেকের কাছেই বৈধ পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার আইডি বা রেশন কার্ড থাকলেও, তারা এখনো পুলিশ হেফাজতে রয়েছেন জিজ্ঞাসাবাদের নামে।
সুরাতের শ্রমিক সুলতান মল্লিক, যিনি একজন বৈধ ভারতীয় নাগরিক এবং পাসপোর্টধারী, তাকেও ‘বাংলাদেশি’ সন্দেহে গ্রেফতার করা হয়েছে। এমনকি আহমেদাবাদের একটি বিয়েবাড়ি থেকে বরযাত্রীদেরও আটক করা হয়—যারা সবাই ছিলেন ভারতীয় নাগরিক।
‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ জানিয়েছে, এই ধরপাকড়ের লক্ষ্য হয়ে উঠেছেন বাংলাভাষী মুসলমানরা—বিশেষত পশ্চিমবঙ্গ, বিহার ও মহারাষ্ট্র থেকে আসা শ্রমজীবী মানুষরা। ভাষা ও ধর্মের ভিত্তিতে নির্বিচারে হয়রানি চলছে বলে সংগঠনটি দাবি করেছে।
আটক পরিবারের অনেকেই জানিয়েছেন, তাদের স্বজনদের যথাযথ নথিপত্র থাকার পরও পুলিশের হাতে আটক হতে হয়েছে। আটকদের অনেককেই আদালতে হাজির না করে দিনের পর দিন আটক রাখা হচ্ছে, যা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।
গুজরাট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের নথি যাচাইয়ের জন্য পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় থেকে প্রশাসনিক প্রতিনিধি দল ডেকে আনা হয়েছে। তাদের মতে, অনেক বাংলাদেশি জাল পরিচয়পত্র তৈরি করে ভারতে ঢুকে পড়ছে—তাই যাচাই প্রয়োজন।
এদিকে, মানবাধিকার কর্মীরা বলছেন, এই অভিযান নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে এবং ধর্মীয় ও ভাষাগত পরিচয়ের ভিত্তিতে ভিন্নমত ও বৈষম্যের আশঙ্কা বাড়াচ্ছে।
সোহাগ/

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
৪৫ মিনিট আগে

পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপে শুরু হয়েছে বিশেষ কুইজ প্রতিযোগিতা। এতে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে জেতা যেতে পারে বিনা মূল্যে ওমরাহ ভ্রমণের প্যাকেজ। পাশাপাশি রয়েছে পবিত্র জমজমের পানি জেতার সুযোগও।
৪ দিন আগে

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফর্মের ভাষা ও লেখার ধরন সহজ করায় এখন আবেদনকারীরা অন্যের সাহায্য ছাড়াই এটি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
৪ দিন আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
৪ দিন আগে

সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানো প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের বিনিময় হার। আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৭৬ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের দাম কমেছে ১৬ পয়সা।
৫ দিন আগে

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে সপ্তাহের শেষ দিকে বাতাসের গতি বাড়ার এবং রোববার থেকে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
২৯ অক্টোবর ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ এবং তেহরানে কূটনৈতিক আলোচনা শুরুর খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
২৬ অক্টোবর ২০২৬

১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইলে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে? এই বাজেটে বাজারে রয়েছে স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, ভিভো, শাওমি ও অনারের বিভিন্ন মডেল। কোনো ফোনে মিলছে বড় ব্যাটারি, কোনো মডেলে বেশি স্টোরেজ, আবার কোনো ফোন দৈনন্দিন ব্যবহারের জন্য হতে পারে উপযোগী।
২৬ অক্টোবর ২০২৬

কম বাজেটে ভালো একটি স্মার্টফোন কিনতে চান? বাংলাদেশের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। তবে শুধু ফোনের বাহ্যিক সৌন্দর্য বা বেশি র্যাম দেখেই মোবাইল কেনা ঠিক নয়। প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার এবং বিক্রয়োত্তর সেবার মতো বিষয়গুলো বিবেচনা করেই সঠিক ফোন বেছে নেওয়া উচিত।
২৬ অক্টোবর ২০২৬