
নিজস্ব প্রতিবেদক: ভারতের ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে সম্প্রতি বাংলাদেশকে পানি না দেওয়ার হুমকি দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। এর আগে পাকিস্তানকে নিয়ে দেওয়া একই ধরনের বক্তব্যের পর এবার তিনি সরাসরি বাংলাদেশকে লক্ষ্যবস্তু বানান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লিখেছেন, “বাংলাদেশিরা খুব বেশি অস্থির হয়ে পড়েছে। এখন সময় এসেছে গঙ্গার পানি বন্ধ করে দেওয়ার। ভারতের পানি খেয়ে তারা পাকিস্তানের প্রশংসা করে—এটা বরদাশত করা যায় না।”
নিশিকান্ত দুবে দাবি করেন, ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তি ছিল ‘ভুল সিদ্ধান্ত’ এবং যেসব দেশের সঙ্গে সন্ত্রাসের সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে পানি ভাগাভাগি করা উচিত নয়। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইনুসকে নিয়েও কটূক্তি করেন।
তিনি আরও বলেন, “যদি বাংলাদেশ সন্ত্রাসবাদকে সমর্থন করা বন্ধ না করে, তাহলে তাদের সঙ্গে আর পানি ভাগ করে নেওয়ার কোনো যুক্তি নেই।”
ভারতের রাজনৈতিক মহলে বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি নিয়ে আগে থেকেই নানা বিরূপ মনোভাব রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিস্তা চুক্তির বিরোধিতা করেছেন, যার ফলে তা এখনও বাস্তবায়ন হয়নি। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও ব্রহ্মপুত্র নদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সম্প্রতি ভারত একতরফাভাবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে এবং হঠাৎ করে ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়ায় কাশ্মীর অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। এমনকি বাংলাদেশও ২০২৩ সালের আগস্টে এরকম অভিজ্ঞতা পেয়েছে, যখন ত্রিপুরা থেকে পানি ছাড়া হলে দেশের আটটি জেলা হঠাৎ বন্যায় প্লাবিত হয়।
বিশ্লেষকদের মতে, ভারত আন্তর্জাতিক পানি আইন না মেনে প্রতিবেশী দেশের ওপর চাপ সৃষ্টি করতে নদীর পানি নিয়ন্ত্রণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে—যা বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।
সোহাগ/

আবেদন শেষ হওয়ার প্রায় তিন মাস পার হয়ে গেলেও সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে নিয়োগ পরীক্ষার কোনো তারিখ ঠিক হয়নি। ৫২ ক্যাটাগরির এসব পদে চাকরি পেতে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করলেও পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১৯ মিনিট আগে

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বড় ধরনের অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই উদ্যোগের আওতায় যোগ্য ও নির্বাচিত তরুণ উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন।
১৮ ঘণ্টা আগে

সৌদি আরবসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দিনের ব্যবধানে কিংবা একই দিনে মুদ্রার বিনিময় মূল্যে পরিবর্তন আসতে পারে। তাই দেশে টাকা বা রেমিট্যান্স পাঠানোর আগে সংশ্লিষ্ট দিনের হালনাগাদ রেট জেনে নেওয়া হলে প্রবাসীরা তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।
১৮ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ বাড়ছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন বেতন কাঠামো অনুমোদিত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও গেজেট প্রকাশে বিলম্বের কারণে অনেকের মধ্যেই নানা প্রশ্ন দেখা দিয়েছে।
১৮ ঘণ্টা আগে

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনেই দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা ধরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা।
১৯ ঘণ্টা আগে

নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়া, ভুয়া পরিচয়ে অংশ নেওয়া কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের ঘটনা ঠেকাতে নতুন করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রার্থীর ছবি ও পরিচয় যাচাই থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে তল্লাশি এবং বায়োমেট্রিক শনাক্তকরণ পর্যন্ত বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
২০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ কিংবা ইংরেজি ভাষা শেখার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে দেশটির নতুন ভিসা ও অবস্থানসংক্রান্ত ব্যবস্থা। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে শিক্ষার্থীরা আগের মতো পুরো শিক্ষাজীবনের জন্য নির্দিষ্ট সময় যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পাবেন না। বরং শিক্ষার্থীর নির্ধারিত পড়াশোনা বা প্রশিক্ষণের সময়সীমার ওপর ভিত্তি করেই দেশটিতে অবস্থানের মেয়াদ নির্ধারণ করা হবে।
২০ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ফলে নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
১ দিন আগে

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন এবং সভাপতি নির্বাচনের প্রচলিত নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কিছু সংশোধন ও পরিবর্তন যুক্ত করে নতুন খসড়া প্রবিধানমালা তৈরি করা হয়েছে। প্রস্তাবিত এই প্রবিধানমালা চূড়ান্ত অনুমোদন পেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন, সভাপতি নির্বাচন এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও ক্ষমতার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে।
১ দিন আগে