
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার এক জনপ্রতিনিধি কর্তৃক একজন সম্মানিত ইসলামি বক্তার প্রতি প্রকাশ্য অবমাননাকর আচরণের ঘটনায় জেলার ধর্মপ্রাণ জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ঘটনার মাধ্যমে শুধু একজন আলেমই নয়, বরং গোটা ইসলামপ্রিয় সমাজের আত্মসম্মানে আঘাত করা হয়েছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আলেম সমাজ এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন, "যদি অভিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হয়, তবে জেলার সব আলেম, ইমাম ও ইসলামি বক্তারা ইমামতি এবং ধর্মীয় বক্তব্য থেকে বিরত থাকবেন।"
তাঁরা দাবি করেছেন—- অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।- তিনি জাতির সামনে এবং আহত ইসলামি স্কলার ভাইয়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন।- ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপমানমূলক আচরণ করতে না পারে, সে জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সাতক্ষীরার মানুষ দেখেছে, কীভাবে একজন শান্তিপ্রিয় ইসলামি বক্তাকে জনসম্মুখে অবমাননা করা হয়েছে। এ অপমানের প্রতিবাদে সমাজের সবস্তরের মানুষ একত্রিত হয়েছে এবং শান্তিপূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে, যদি আগামী শুক্রবারের আগে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে ক্ষমা না চান এবং প্রশাসন উপযুক্ত পদক্ষেপ না নেয়, তবে দেশজুড়ে গণপ্রতিবাদ শুরু হবে।
সন্ত্রাস, দুর্নীতি কিংবা স্বৈরাচার ইসলামের শিক্ষা নয়—এগুলো সমাজে স্থান পেতে পারে না। ইসলামি মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ একান্ত প্রয়োজন।
সাতক্ষীরার মাটি কোরআনের ঘাঁটি—এখানে আলেমদের অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সোহাগ/

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
২ দিন আগে

দাম্পত্য জীবনে নানা কারণে টানাপোড়েন তৈরি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলতে থাকলে এবং পারস্পরিকভাবে তা সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া না গেলে ইসলামে বিবাহবিচ্ছেদের সুযোগ রাখা হয়েছে। তবে বিচ্ছেদকে সহজ বা প্রথম সমাধান হিসেবে গ্রহণ না করে সম্ভব হলে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উদ্যোগ নেওয়ার প্রতি কোরআন ও হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২৬

ইমানের পর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ এবং একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পাশাপাশি ইসলামী শরিয়তে বিভিন্ন নফল নামাজ আদায়েরও বিধান রয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের কাছে জুমার দিন সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এ দিনকে ঘিরে রয়েছে বিশেষ কিছু ইবাদত ও আমল। এর মধ্যে অন্যতম হলো বেশি বেশি দোয়া করা। হাদিসে জুমার দিনের এমন একটি বিশেষ সময়ের কথা বর্ণিত হয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। তবে সেই বিশেষ সময়টি দিনের ঠিক কোন অংশ—এ বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে।
২৮ আগস্ট ২০২৬

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২১ আগস্ট ২০২৬

চলতি বছরটি শেষ হওয়ার আগেই আগামী ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নিয়ে মুসলিম বিশ্বের পাশাপাশি দেশের সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আগ্রহ। মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং প্রভাবশালী সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ এবং দুই ঈদের মূল কাঠামো কেমন হতে পারে, সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেছে।
৩০ জুলাই ২০২৬

দিনভর ব্যস্ততা, কর্মজীবনের চাপ আর নানা দুশ্চিন্তার পর রাতের ঘুমই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় প্রশান্তির সময়। কিন্তু অনেকেই ঘুমানোর আগে সময় কাটান মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা অপ্রয়োজনীয় কাজে। অথচ ইসলাম একজন মুমিনের জন্য ঘুমানোর আগেও রেখে দিয়েছে সহজ কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যা পালন করতে সময় লাগে মাত্র এক মিনিট।
১৮ জুন ২০২৬

পিতা-মাতার প্রতি সদাচরণ শুধু জীবদ্দশায় সীমাবদ্ধ নয়, বরং তাদের মৃত্যুর পরও এই দায়িত্ব অব্যাহত রাখার নির্দেশনা এসেছে হাদিসে।
১ জুন ২০২৬

মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি ঈদুল আজহা। ত্যাগ, আনুগত্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে আসে কোরবানির এই ঈদ। এই দিনটিকে ঘিরে মুসলমানদের মধ্যে থাকে বিশেষ প্রস্তুতি, আর দিনের শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে।
২৭ মে ২০২৬