রিপোর্টার

টেকসই জ্বালানি ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে দেশের সব জেলা পরিষদের আওতাধীন স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ১৫ সেপ্টেম্বর এ বিষয়ে জরুরি নির্দেশনা জারি করা হয়। বিদ্যুৎ বিভাগের গত ১ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে জারি করা ওই চিঠি দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
সরকারের নির্দেশনায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথা বলা হয়েছে। এর আওতায় জেলা পরিষদ ভবন, মিলনায়তন, ডাকবাংলো, হাট-বাজারসহ অন্যান্য ভবনও রয়েছে।
শুধু সৌর প্যানেল স্থাপন করলেই হবে না, প্রতিটি স্থাপনায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি সংরক্ষণ সুবিধাসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, সৌরবিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে এমন ব্যাটারি ব্যবস্থা রাখতে হবে, যাতে প্রয়োজনের সময় অন্তত দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের সুবিধা পাওয়া যায়।
সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য জেলা পরিষদগুলোর বার্ষিক উন্নয়ন কর্মসূচি অথবা রাজস্ব তহবিলের অর্থ ব্যয় করার সুযোগ রাখা হয়েছে। ফলে সংশ্লিষ্ট জেলা পরিষদগুলো নিজস্ব অর্থায়নের পাশাপাশি উন্নয়ন কর্মসূচির বরাদ্দ ব্যবহার করেও এই কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে।
সরকারের নির্দেশনায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ কাজে লাগানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। কোনো স্থাপনার নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ অব্যবহৃত না রেখে নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে।
নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা অতিরিক্ত বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রাপ্য হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর ফলে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি জেলা পরিষদগুলোর রাজস্ব আয় বাড়ানোরও সুযোগ তৈরি হবে।
নির্দেশনায় আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ জেলা পরিষদগুলোর জন্য নিজস্ব রাজস্ব ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে এসব জেলা পরিষদকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার বাণিজ্যিক সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, যেসব জেলা পরিষদ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, তাদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এসব জেলা পরিষদ বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত কোম্পানির আর্থিক ও কারিগরি সহায়তা নিয়ে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন গাইডলাইন অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করবে।
সৌর প্যানেল স্থাপনের পর দীর্ঘমেয়াদে এর কার্যকারিতা বজায় রাখার বিষয়েও নির্দেশনায় গুরুত্ব দেওয়া হয়েছে। সৌর প্যানেল স্থাপনকারী কোম্পানির সঙ্গে পরবর্তী ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পর সেটির রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় মেরামত এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।
সরকারের এই নির্দেশনার মূল লক্ষ্য হচ্ছে জেলা পরিষদের বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো এবং উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যক্রম শেষ করতে দেশের সব জেলা পরিষদকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে জেলা পরিষদের আওতাধীন নির্ধারিত স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কাজ সম্পন্ন করতে হবে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৭ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৯ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে