সদ্য সংবাদ
ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে
নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে হঠাৎ ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়েছে। প্রচণ্ড গরম ও দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
বুধবার, ২৩ এপ্রিল বেইত শেমেশ এলাকায় প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ক্রমাগত উচ্চ তাপমাত্রা এবং প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়ে এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন অঞ্চলে। বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন প্রথম দেখা দেয় মোশাভ তারুম এলাকায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় প্রবল বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
জরুরি নিরাপত্তার কারণে জেরুজালেমগামী গুরুত্বপূর্ণ সড়ক রুট ৩৮ বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে যানবাহন ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।
ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুইজন সাধারণ নাগরিক।
আগুন নিয়ন্ত্রণে আনতে ছয়টি জেলা থেকে দমকল বাহিনী ডাকা হয়েছে। মাঠে কাজ করছে প্রায় ১১০টি ফায়ার ইউনিট, ৮টি ফায়ার ফাইটিং বিমান ও একটি হেলিকপ্টার। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) -ও উদ্ধারকাজে অংশ নিয়েছে।
বর্তমানে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। দমকল বাহিনী ও অন্যান্য সংস্থা নিরলসভাবে কাজ করলেও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
আপনার পরিচিত কেউ যদি এসব অঞ্চলের আশেপাশে অবস্থান করেন, তাহলে দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিন।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়