
কর্মজীবী বাবা-মায়েদের জন্য এসেছে এক বড় সুখবর। এবার প্রস্তাব করা হয়েছে এমন এক আইন, যেখানে পিতৃত্বকালীন ছুটি থাকবে পূর্ণকালীন বেতনসহ, আর সেই ছুটির মেয়াদ হবে দুই সপ্তাহ! অর্থাৎ সন্তান জন্মের সময় বাবা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ মিলবে আর্থিক নিরাপত্তার সঙ্গে।
এই গুরুত্বপূর্ণ সুপারিশটি এসেছে নারীবিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে, যা গতকাল শনিবার উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে কমিশন এই প্রতিবেদন হস্তান্তর করে।
শুধু পিতৃত্বকালীন ছুটি নয়, মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রেও রয়েছে যুগান্তকারী প্রস্তাব। বর্তমানে সরকারি চাকরির নিয়ম অনুযায়ী, শুধুমাত্র দুটি সন্তানের জন্য পূর্ণ বেতনসহ ছুটি পান কর্মজীবী নারীরা। কিন্তু কমিশনের সুপারিশ অনুযায়ী, এখন বিশেষ পরিস্থিতিতে এই ছুটির সংখ্যা চারবার পর্যন্ত করা যেতে পারে।
যেসব পরিস্থিতিকে বিশেষ বিবেচনায় নেওয়া হবে, তার মধ্যে রয়েছে:
মৃত সন্তান প্রসব
নবজাতকের অকালমৃত্যু
দ্বিতীয় বিবাহের মাধ্যমে সন্তান গ্রহণ
দত্তক সন্তান নেওয়া
এসব ক্ষেত্রেই নারীরা বেতনসহ মাতৃত্বকালীন ছুটির সুযোগ পাবেন। এমনকি দত্তক সন্তানের জন্যও আলাদা ছুটি রাখার সুপারিশ এসেছে।
২০২৪ সালের নভেম্বরে গঠিত এই ১০ সদস্যবিশিষ্ট কমিশনটির নেতৃত্বে রয়েছেন নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হক। তাদের এই সুপারিশ, যদি আইন হিসেবে পাস হয়, তাহলে তা নিঃসন্দেহে হবে কর্মজীবী অভিভাবকদের জন্য এক যুগান্তকারী উপহার।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের শ্রমনীতি হয়ে উঠবে আরও মানবিক, পরিবারকেন্দ্রিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। এখন অপেক্ষা শুধু সরকারের সিদ্ধান্তের।

ডিসেম্বর মাসে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের একাংশের জন্য। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের অবকাশ। তবে এই সুবিধা সবাই পাবেন না। কর্মস্থলের সাপ্তাহিক ছুটির নিয়ম এবং কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করবে ছুটি পাওয়ার বিষয়টি।
৫ ঘণ্টা আগে

দেশের আবহাওয়ায় আপাতত বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৫ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে তৃতীয়বারের মতো ‘আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষার আয়োজন করে আলোকিত মিরসরাই যুব সংস্থা।
৬ ঘণ্টা আগে

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ে পড়ুয়া সব ছাত্রীকে সরকারি উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
৭ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থ প্রয়োজন বলে হিসাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে মাউশির পাঠানো সেই হিসাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি। ফলে বাড়তি অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠিও পাঠানো সম্ভব হয়নি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ের বাণিজ্যিক কেন্দ্র বারইয়ারহাটে যাত্রা শুরু করেছে দুবাই আবায়া মল। শুক্রবার (২৭ নভেম্বর) দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৮ ঘণ্টা আগে

এক দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। নতুন এই দাম শুক্রবার (২৭ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
৯ ঘণ্টা আগে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে পারেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। এ লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকেরা। দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এমনকি প্রয়োজনে পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
৯ ঘণ্টা আগে

সৌদি আরব প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বা সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়ালের বিনিময় হার ৩৩ টাকা ২৮ পয়সা। আগের দিন বুধবার (২৫ নভেম্বর) প্রতি রিয়ালের দর ছিল ৩৩ টাকা ৯ পয়সা।
১ দিন আগে