সরকারি কর্মচারী কর্মকর্তা ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আবারও আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা, প্রস্তাব সর্বোচ্চ ২০%
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। নতুন বাজেটে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ভাতা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রস্তাব তৈরির কাজ চলছে। গত ডিসেম্বরে গঠিত বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী, গ্রেডভিত্তিক এই ভাতা দেওয়ার কথা ছিল জানুয়ারি থেকেই। তবে অর্থনৈতিক সংকটের কারণে তখন সিদ্ধান্ত স্থগিত করা হয়। এখন আবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে ১১ ...
১৫ মে ২০২৫, ১১:১৯ | বিস্তারিত

চাকরিজীবীদের জন্য দুই দফায় তিনদিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য মে মাসটি নিয়ে এসেছে বাড়তি আনন্দ। এই মাসে দু’দফায় তারা পাচ্ছেন টানা তিনদিন করে ছুটি। প্রথম দফায়, ১ মে বৃহস্পতিবার পালিত হবে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এর সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হয়ে মিলছে টানা তিনদিনের বিশ্রাম। দ্বিতীয় দফা ছুটি আসছে ১১ মে রবিবার, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। এর আগে ৯ ও ১০ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার, ফলে আবারও তিনদিনের ছুটির সুযোগ মিলছে। ঈদুল ফিতরের ছুটির রেশ ...
২৮ এপ্রিল ২০২৫, ১৮:১৭ | বিস্তারিত

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আসছে বেতন পাওয়ার সুখবর। এপ্রিল মাসের বেতন প্রক্রিয়াধীন রয়েছে এবং চলতি সপ্তাহেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে পারে। রোববার (২৭ এপ্রিল), মাউশির ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান জানান, “নতুন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সার্ভার এখনো খোলা রয়েছে, যা খুব শিগগিরই বন্ধ করে বেতন প্রস্তাব পাঠানো হবে।” তিনি আরও বলেন, “আমরা দ্রুত প্রক্রিয়া শেষ করতে কাজ করছি। সব ...
২৮ এপ্রিল ২০২৫, ১১:০৭ | বিস্তারিত

টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য আসছে স্বস্তির খবর। আগামী মে মাসে তারা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ মে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর যথারীতি শুক্রবার (২ মে) ও শনিবার (৩ মে) সাপ্তাহিক ছুটি। ফলে ১ থেকে ৩ মে—টানা তিন দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশ্বের প্রায় ৮০টি দেশে পালিত হয় শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার প্রতীক ...
২২ এপ্রিল ২০২৫, ১৬:৩৭ | বিস্তারিত

ছুটি ও বেতন নিয়ে নতুন যুগের সূচনা! আসছে ঐতিহাসিক পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: কর্মজীবী বাবা-মায়েদের জন্য এসেছে এক বড় সুখবর। এবার প্রস্তাব করা হয়েছে এমন এক আইন, যেখানে পিতৃত্বকালীন ছুটি থাকবে পূর্ণকালীন বেতনসহ, আর সেই ছুটির মেয়াদ হবে দুই সপ্তাহ! অর্থাৎ সন্তান জন্মের সময় বাবা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ মিলবে আর্থিক নিরাপত্তার সঙ্গে। এই গুরুত্বপূর্ণ সুপারিশটি এসেছে নারীবিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে, যা গতকাল শনিবার উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে কমিশন এই প্রতিবেদন ...
২২ এপ্রিল ২০২৫, ১০:৩৭ | বিস্তারিত

সরকারি কর্মচারীদের পথ চিরতরে বন্ধ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের একত্রে আন্দোলন বা কর্মসূচিতে অংশগ্রহণের পথ বন্ধ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে "সরকারি চাকরি আইন (সংশোধন)" অধ্যাদেশের খসড়া উপস্থাপন করা হতে পারে, গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশের পাশাপাশি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সংশোধিত আইনে নতুন একটি ধারা যুক্ত করা হচ্ছে, যেখানে তিনজনের বেশি সরকারি কর্মচারী একসঙ্গে কোনো ধরনের কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। এই আইন কার্যকর হলে সরকারি কর্মচারীদের দলবদ্ধ আন্দোলন বা বিক্ষোভ করার সুযোগ থাকবে ...
১৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৯ | বিস্তারিত
