
সরকারি চাকরিজীবীদের একত্রে আন্দোলন বা কর্মসূচিতে অংশগ্রহণের পথ বন্ধ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে "সরকারি চাকরি আইন (সংশোধন)" অধ্যাদেশের খসড়া উপস্থাপন করা হতে পারে, গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশের পাশাপাশি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সংশোধিত আইনে নতুন একটি ধারা যুক্ত করা হচ্ছে, যেখানে তিনজনের বেশি সরকারি কর্মচারী একসঙ্গে কোনো ধরনের কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। এই আইন কার্যকর হলে সরকারি কর্মচারীদের দলবদ্ধ আন্দোলন বা বিক্ষোভ করার সুযোগ থাকবে না।
এ উদ্যোগের পেছনে মূলত রয়েছে সাম্প্রতিক সময়ে সরকারি প্রশাসনের মধ্যেই ঘটে যাওয়া একের পর এক অস্থিরতা। ডিসি নিয়োগ ঘিরে উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের বিক্ষোভ, সচিবালয়ে শোডাউন, এবং ফেসবুকে পাল্টাপাল্টি বিবৃতি—এসব ঘটনায় সরকার প্রশাসনের পেশাদারিত্ব নিয়ে উদ্বিগ্ন। ফলে সরকার কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসনের এক কর্মকর্তা বলেন, “যাঁরা এখন সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাঁদের অধিকাংশই চুক্তিভিত্তিক। তাঁদের দাবিদাওয়া নেই। তবে স্থায়ী কর্মকর্তাদের অনেক দাবিদাওয়া রয়েছে। কিন্তু এই আইন কার্যকর হলে তারা আইনি সীমাবদ্ধতায় পড়বেন।”
অন্যদিকে সংশোধনী প্রস্তাবে যুক্ত এক কর্মকর্তা বলেন, “সরকার আমাদের কণ্ঠ চিরতরে রুদ্ধ করতে চাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনের পথ বন্ধ হলে তা কোনোভাবেই মেনে নেওয়া সহজ হবে না।”
উল্লেখ্য, আইন সংশোধনের আগে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট খসড়া পরীক্ষা-নিরীক্ষা করে দেখে থাকে। ইতোমধ্যে সরকারি চাকরি আইন সংশোধনের খসড়া এই কমিটিতে পাঠানো হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে সরকারি কর্মচারীদের ফেসবুক ব্যবহারে বিধিনিষেধ আরোপের হুঁশিয়ারিও দিয়েছে। বলা হয়েছে, সরকারের নির্দেশনা অমান্য করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা একাধিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
বিশ্লেষকদের মতে, এই আইন কার্যকর হলে সরকারি প্রশাসনে আন্দোলন ও বিক্ষোভের রাজনীতি অনেকাংশেই বন্ধ হয়ে যাবে। তবে এতে কর্মচারীদের মত প্রকাশের অধিকার হুমকির মুখে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।

ডিসেম্বর মাসে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের একাংশের জন্য। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের অবকাশ। তবে এই সুবিধা সবাই পাবেন না। কর্মস্থলের সাপ্তাহিক ছুটির নিয়ম এবং কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করবে ছুটি পাওয়ার বিষয়টি।
৫ ঘণ্টা আগে

দেশের আবহাওয়ায় আপাতত বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৫ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে তৃতীয়বারের মতো ‘আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষার আয়োজন করে আলোকিত মিরসরাই যুব সংস্থা।
৬ ঘণ্টা আগে

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ে পড়ুয়া সব ছাত্রীকে সরকারি উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
৭ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থ প্রয়োজন বলে হিসাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে মাউশির পাঠানো সেই হিসাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি। ফলে বাড়তি অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠিও পাঠানো সম্ভব হয়নি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ের বাণিজ্যিক কেন্দ্র বারইয়ারহাটে যাত্রা শুরু করেছে দুবাই আবায়া মল। শুক্রবার (২৭ নভেম্বর) দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৮ ঘণ্টা আগে

এক দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। নতুন এই দাম শুক্রবার (২৭ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
৯ ঘণ্টা আগে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে পারেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। এ লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকেরা। দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এমনকি প্রয়োজনে পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
৯ ঘণ্টা আগে

সৌদি আরব প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বা সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়ালের বিনিময় হার ৩৩ টাকা ২৮ পয়সা। আগের দিন বুধবার (২৫ নভেম্বর) প্রতি রিয়ালের দর ছিল ৩৩ টাকা ৯ পয়সা।
১ দিন আগে