
নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ ধ্বংস করার পরিকল্পনা করছে দখলদার ইসরাইলের অবৈধ বসতিস্থাপনকারীরা এবং সেখানে একটি ইহুদি মন্দির প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এ বিষয়ে সতর্কতা জারি করেছে এবং জানিয়েছে যে, হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এই বিষয় নিয়ে আলোচনা চলছে।
শনিবার আল-জাজিরার রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনি মন্ত্রণালয় এক্স (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্ট দিয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিনিরা বলেছে, “আমরা আল-আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে ইসলামিক ও খ্রিষ্টানদের পবিত্র স্থানগুলিতে উদ্দেশ্যপ্রণোদিত উস্কানির অংশ হিসেবে দেখছি।” তারা আরও জানায়, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ইসরাইলি অবৈধ বসতিস্থাপনকারীরা প্রায়ই মুসলমানদের এই পবিত্র স্থানে গিয়ে তাণ্ডব চালায়। যদিও সেখানে মুসলিমদের প্রার্থনা ছাড়া অন্য কোনো ধর্মীয় আচার পালন নিষিদ্ধ, তবুও তারা সেখানে ধর্মীয় আচার পালন করে থাকে। এই কার্যকলাপে তাদের সরাসরি সহায়তা দেয় দখলদার ইসরাইলের নিরাপত্তা বাহিনী।
এই অবৈধ বসতিস্থাপনকারীরা ফিলিস্তিনিদের ব্যক্তিগত জমিতে জোরপূর্বক বসবাস করে এবং ইসরাইলি সরকারের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা পায়।
গত সপ্তাহেও, কয়েক ডজন ইসরাইলি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছে, যা চুক্তির বিরুদ্ধে।
জেরুজালেমের স্থিতাবস্থা বজায় রাখার চুক্তি অনুযায়ী, ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ চত্বরে অমুসলিমদের ধর্মীয় আচার পালন নিষিদ্ধ। ১৯৬৭ সালে ইসরাইল আল-আকসাকে নিজেদের দখলে নিয়ে আসে। চুক্তি অনুযায়ী, মুসলিমরা সেখানে নামাজ আদায় করতে পারেন, কিন্তু ইহুদিদের শুধুমাত্র প্রবেশের অনুমতি রয়েছে, প্রার্থনা করার নয়। তবুও, তারা সেখানে ‘টেম্পল মাউন্টে’ প্রার্থনা চালিয়ে যায়।
সাদিয়া/

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান মূল্য জানতে চান। ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রায় ৩০.২৩ থেকে ৩০.৩৬ বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে। বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় উৎসে সময়ভেদে এই হার কিছুটা ওঠানামা করছে।
২৩ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময়মূল্য প্রতিদিনই গুরুত্বপূর্ণ। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানোর সময় রিয়ালের বর্তমান মূল্য জানলে প্রবাসীরা সম্ভাব্য কত টাকা দেশে পাঠানো যাবে, সে বিষয়ে ধারণা নিতে পারেন।
২৩ ঘণ্টা আগে

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে হারিয়ে যাওয়া বিরল প্রজাতির রিং-টেইলড লেমুরের সন্ধান ভারতের গুজরাটের জামনগরে মিলেছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রাণীগুলো কীভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে গেল এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্র কাজ করেছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
১ দিন আগে

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা তেলাপোকাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন অভিনব এক জৈব-রোবট প্রযুক্তি, যার নাম দেওয়া হয়েছে ‘প্যারা-বর্গ’। জীবন্ত প্রাণীর স্বাভাবিক চলাচলের ক্ষমতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই সাইবর্গ ভবিষ্যতে দুর্যোগের সময় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষ উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভবন ধসে পড়ার মতো পরিস্থিতিতে সরু ও দুর্গম জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে প্রযুক্তিটি নতুন সম্ভাবনা তৈরি করেছে।
১ দিন আগে

প্রবাসে থাকা বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে দিনের সর্বশেষ বিনিময় হার সম্পর্কে জানতে চান। তাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আজ ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার হালনাগাদ দর তুলে ধরা হলো।
১ দিন আগে

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সৃষ্ট হুড়োহুড়িতে অন্তত ২৪ শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বুকাভু শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় কয়েকজন প্রাপ্তবয়স্কেরও মৃত্যু হয়েছে। আহত ও আগুন থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ তারা দেশে পাঠান, যা পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় বিনিময় হার নিয়মিত তুলে ধরা হচ্ছে।
২ দিন আগে

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দরপতন এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম আবারও বড় ধরনের উত্থান দেখেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) স্পট সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৪ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৪ হাজার ৪০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করেছে।
২ দিন আগে

ইউরোপের শেনজেন ভিসার আদলে এবার মধ্যপ্রাচ্যেও চালু হতে যাচ্ছে একটি সমন্বিত ভ্রমণ ভিসা। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালু হলে একটি ভিসা নিয়েই মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন বিদেশি পর্যটকেরা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই ভিসা খুব শিগগির চালু হতে পারে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।
২ দিন আগে