
রিপোর্টার

ইউরোপের শেনজেন ভিসার আদলে এবার মধ্যপ্রাচ্যেও চালু হতে যাচ্ছে একটি সমন্বিত ভ্রমণ ভিসা। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালু হলে একটি ভিসা নিয়েই মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন বিদেশি পর্যটকেরা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই ভিসা খুব শিগগির চালু হতে পারে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।
গত ৬ সেপ্টেম্বর রিয়াদে আয়োজিত এক সম্মেলনে জিসিসি মহাসচিব জানান, নতুন এই ভিসা ব্যবস্থা চালু হলে বিদেশি পর্যটকদের জন্য পুরো মধ্যপ্রাচ্য ভ্রমণ আরও সহজ ও আকর্ষণীয় হয়ে উঠবে। একটি ভিসার আওতায় পর্যটকেরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত—জিসিসিভুক্ত এই ছয়টি দেশে ঘুরতে পারবেন।
তবে এখনো এই ভিসার ফি, মেয়াদ এবং ঠিক কবে থেকে এটি চালু হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য বিভাগ নতুন ব্যবস্থাটি দ্রুত কার্যকর করতে সমন্বিতভাবে কাজ করছে।
‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালুর উদ্যোগটি প্রথম সামনে আসে ২০২৩ সালের অক্টোবরে। সে সময় ছয় দেশের পর্যটনমন্ত্রীরা একটি বৈঠকে এই প্রস্তাবে সম্মতি দেন। এর পরের মাসে দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরাও উদ্যোগটিতে চূড়ান্ত অনুমোদন দেন। সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী তখন জানিয়েছিলেন, সমন্বিত এই ভিসা পুরো উপসাগরীয় অঞ্চলকে বিশ্বের পর্যটকদের কাছে একটি অভিন্ন ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন ভিসা ব্যবস্থার লক্ষ্য শুধু বিদেশি পর্যটকদের যাতায়াত সহজ করা নয়, জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে যোগাযোগ আরও নির্বিঘ্ন করাও এর অন্যতম উদ্দেশ্য। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে নতুন ধরনের বিমান ভ্রমণ সুবিধা চালু হয়েছে।
এই ব্যবস্থায় যাত্রীরা প্রথম বিমানবন্দরেই প্রয়োজনীয় ডিজিটাল ও বায়োমেট্রিক ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ফলে পরবর্তী দেশে পৌঁছানোর পর আবারও পাসপোর্ট যাচাইয়ের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। এতে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াতের সময় ও জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে।
জিসিসির এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যোগাযোগ ও পর্যটন খাতকে আরও শক্তিশালী করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। মুক্ত বাণিজ্য, সহজ যোগাযোগ এবং আন্তঃদেশীয় যাতায়াতকে আরও সহজ করার যে প্রচেষ্টা চলছে, সমন্বিত পর্যটন ভিসা তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিশেষ করে বিদেশি পর্যটকদের জন্য ছয়টি দেশে আলাদা আলাদা ভিসার পরিবর্তে একটি ভিসায় ভ্রমণের সুযোগ তৈরি হলে পুরো উপসাগরীয় অঞ্চল ঘুরে দেখার আগ্রহ বাড়তে পারে। একই সঙ্গে পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
সবকিছু ঠিকঠাক এগোলে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালুর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েতকে একটি সমন্বিত পর্যটন অঞ্চলের আওতায় নিয়ে আসার পথ আরও প্রশস্ত হবে। ফলে বিশ্বের পর্যটক ও ব্যবসায়ীদের জন্য মধ্যপ্রাচ্যে ভ্রমণ ও যাতায়াত আগের তুলনায় আরও সহজ হওয়ার সুযোগ তৈরি হবে।
সূত্র: খালিজ টাইমস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
২০ মিনিট আগে

রাজধানীর তেজগাঁওয়ে একটি পুরাতন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
১ ঘণ্টা আগে

১ ঘণ্টা আগে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হয়েছে। পুনঃনিরীক্ষণের পর ফলাফলে বড় ধরনের পরিবর্তন এসেছে অনেক শিক্ষার্থীর। এর মধ্যে ফেল থেকে পাশ করেছেন ৪ হাজার ৫৮৫ জন। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।
২ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ, পাইপলাইন স্থানান্তর ও সংযোগের কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
১৩ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নতুন পে স্কেলের গেজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপনের খসড়া রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে অর্থ মন্ত্রণালয়ে ফেরত এসেছে। এরপর সেটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। ফলে আইনি যাচাই শেষ হওয়ার পরই এসআরও নম্বর দিয়ে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১৫ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার নতুন জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ এখন শেষ পর্যায়ের প্রক্রিয়ায় রয়েছে। নতুন বেতনকাঠামো নিয়ে প্রজ্ঞাপনের রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর প্রয়োজনীয় আইনগত যাচাইয়ের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। বর্তমানে সেখানেই ভেটিং প্রক্রিয়া চলছে।
২২ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা এখন বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়।
২২ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২০ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
২২ ঘণ্টা আগে