
নিজস্ব প্রতিবেদন; রাত তখন ২টা ৪৫। হাসপাতালে নিস্তব্ধতা, কেবল ঘুম জড়ানো চোখে বিছানায় গা এলিয়ে দিয়েছিলেন কর্তব্যরত ডাক্তার। হঠাৎই ইমারজেন্সি ফোনের ঘনঘন শব্দ—একটা জীবন ডাকছে সাহায্যের আশায়।
জরুরি বিভাগে পা দিতেই থমকে গেলেন ডাক্তার। সামনে এক কিশোরী—রক্তে ভেজা লাল শাড়ি, ফ্যাকাসে মুখ, নিথর দৃষ্টি। স্পষ্ট বোঝা যায়—নতুন বউ। নাম ফুলি (ছদ্মনাম)। বয়স? মাত্র পনেরো।
ডাক্তার কিছু জিজ্ঞেস করতেই সদ্য বিবাহিত স্বামী ঘর ছেড়ে চুপচাপ বেরিয়ে যায়। পাশে দাঁড়ানো মহিলা ফুঁসে ওঠেন, "ডাক্তার হইছেন, না বুঝলে কেমনে চলবে? সব কইতে হবে!"
বিয়ের উৎসব তখনো গ্রামে, কিন্তু ফুলির জীবনে নেমে এসেছে নিঃসীম অন্ধকার। যৌতুকে খুশি বরপক্ষ, কিন্তু কনের বয়স বা মত—তা নিয়ে কারও মাথাব্যথা নেই। ফুলির বাবাও তাকে রঙিন শাড়ি পরিয়ে সমাজের নিয়মে বিদায় দিয়েছেন, মনে করেছেন—মেয়ের গন্তব্য তো এটাই।
ফুলি পড়েছে ক্লাস সেভেন পর্যন্ত। জীবন কাকে বলে, তা বোঝার আগেই তাকে ঠেলে দেয়া হয়েছে বাসর ঘরে। ফলাফল—ভয়াবহ শারীরিক নির্যাতন, শরীর ছিঁড়ে গেছে, রক্তে ভেসে গেছে বিছানা। দ্রুত হাসপাতালে নেয়া হয়। জরুরি অস্ত্রোপচার, প্রচুর রক্ত দরকার। কিন্তু ফুলির শরীর আর পারছিল না—শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে।
শ্বশুরবাড়ির লোকজন পরদিনই উধাও। বাবাই এখন হাসপাতাল-পথ্য-চিকিৎসার সব বোঝা কাঁধে নিয়েছেন। ছয়দিন পর ইনফেকশন ছড়িয়ে পড়ে—সেপ্টিসেমিয়া। দরকার উন্নত চিকিৎসা, ডায়ালাইসিস। কিন্তু সামর্থ্য নেই বাবার। শেষমেশ সিদ্ধান্ত—ফুলিকে বাসায় নিয়ে যাওয়া হোক।
কয়েকদিন পর, সেই ভোরের শান্ত আলোয় ফুলি নিঃশ্বাস ত্যাগ করে। ‘অ্যাকিউট রেনাল ফেলিউর’-এ মৃত্যু হয় তার।
একটা কিশোরী মারা যায়, যে কেবল বাঁচতে চেয়েছিল। যার জীবন ছিল এগিয়ে যাওয়ার জন্য, থেমে যাওয়ার জন্য নয়।
বরপক্ষের খোঁজ মেলেনি আজও। যেন কিছুই ঘটেনি।
কিন্তু ঘটনা ঘটেছে। প্রতিদিন ঘটে। ফুলিরা রোজ মরে যায় এই সমাজের তথাকথিত ‘রীতি-নীতির’ বলি হয়ে।
চুপ করে থাকলে চলবে না। দরকার প্রতিবাদ, দরকার প্রশ্ন তোলা, দরকার পরিবর্তনের সাহস।

বিনোদন ডেস্ক: মারা গেছেন মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান। ‘দ্য স্টিং’ ও ‘জ্যানাডু’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
২৩ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকায় পাভেলের নাম না থাকায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। তবে ভিডিওটি সত্যিই পাভেলের কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১৭ সেপ্টেম্বর ২০২৬

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার পর তিনি ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বাঁধনের দাবি, মেস্ত্রে শহরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন।
১৪ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাশন ও সৌন্দর্যের দুনিয়ায় পুরোনো দিনের কোনো ট্রেন্ডই যেন চিরতরে হারিয়ে যায় না। সময়ের সঙ্গে পোশাক, চুলের কাট, মেকআপ কিংবা ফটোগ্রাফির ধরন বদলে গেলেও কয়েক দশক পর আবারও সেই পুরোনো স্টাইল নতুন প্রজন্মের হাত ধরে ফিরে আসে। এবার সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম, আর সেখানে আশির দশকের রেট্রো লুক নিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের ছবি।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, হেনস্তা এবং কুৎসিত আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি স্পষ্ট করে বলেছেন, কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরবেন না। একই সঙ্গে ঘটনার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই অভিনেত্রী।
৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইটে ভ্রমণের সময় উড়োজাহাজের ভেতরের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সেই ভিডিওতে উড়োজাহাজটিকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করায় এবার তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের একটি এভিয়েশন কোম্পানি।
৮ সেপ্টেম্বর ২০২৬

অনেক দিন ধরেই অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। পর্দায় নিয়মিত দেখা না গেলেও ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যে আলোচনায় এসেছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। এরপর নতুন কোনো কাজে নিয়মিতভাবে তাকে দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও তুলনামূলক শান্ত সময় পার করছিলেন পরীমনি।
৭ সেপ্টেম্বর ২০২৬