
রিপোর্টার

হাসান: ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে দেশের নিত্যপণ্যের বাজারে। আন্তর্জাতিক অস্থিরতার এই ঢেউ এখন ছড়িয়ে পড়েছে ভোজ্যতেল ও সবজির দামে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
মাত্র দুই দিনের ব্যবধানে খোলা সয়াবিন ও পামঅয়েলের দাম লিটারে ৭ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে, এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির দাম কেজিতে অন্তত ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দুই দিন আগেও যে খোলা সয়াবিন তেল ১৮০-১৮৫ টাকা লিটার বিক্রি হচ্ছিল, তা এখন বেড়ে ১৯০-১৯২ টাকায় পৌঁছেছে। একইভাবে পামঅয়েলের দাম ১৭৫ টাকা থেকে বেড়ে ১৮৪-১৮৫ টাকায় দাঁড়িয়েছে।
খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি বাজারে প্রতি ড্রাম তেলের দাম হঠাৎ করেই প্রায় এক হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে। আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এছাড়া জ্বালানি সংকটের অজুহাতে পরিবহন খরচও বেড়ে গেছে। ট্রাক ভাড়া বাড়ানোর কারণে এর প্রভাব সরাসরি পণ্যের দামে পড়ছে বলে জানান ব্যবসায়ীরা।
শুধু ভোজ্যতেল নয়, সবজির বাজারেও একই চিত্র দেখা যাচ্ছে। পটল, ঢ্যাঁড়শ, উচ্ছে ও বেগুনের মতো নিত্যপ্রয়োজনীয় সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীদের ভাষ্য, ডিজেল সংকটের কারণে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় তারা বাধ্য হয়েই দাম বাড়াচ্ছেন।
তবে এই অস্থির বাজারের মধ্যেও কিছুটা স্বস্তির খবর রয়েছে। মুরগি ও ডিমের দামে এসেছে নিম্নমুখী প্রবণতা। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা কমে বর্তমানে ১৮০-১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের ডজন এখন পাওয়া যাচ্ছে প্রায় ১১০ টাকার মধ্যে।
এদিকে সাধারণ ক্রেতাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার সুযোগ নিয়ে দেশে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। তারা মনে করছেন, বাজারে কঠোর তদারকি জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বর্তমান প্রেক্ষাপটে নিত্যপণ্যের এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে সব মহলে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ৮ আগস্ট পর্যন্ত।
২৪ মিনিট আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’সহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ পুনর্গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২১ এপ্রিল (মঙ্গলবার) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
৫৭ মিনিট আগে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি সঠিক নয় বলে জানিয়েছে সরকার। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়ানোর প্রস্তাব অনুমোদন পায়নি।
৭ ঘণ্টা আগে

দেশের পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
৯ ঘণ্টা আগে

সারা দেশে বাসভাড়া বৃদ্ধি নিয়ে চলমান আলোচনা ও উদ্বেগের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে পরিবহন মালিকরা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোনো রুটেই বাসভাড়া বাড়ানো যাবে না। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১১ ঘণ্টা আগে

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী আজ (২১ এপ্রিল ২০২৬) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়ন করতে না পারাকে নিজের অন্যতম বড় আক্ষেপ ও দুঃখের বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পে-স্কেল বাস্তবায়নের জটিলতা এবং সরকারি কর্মকর্তাদের বেতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
১ দিন আগে