
সিনিয়ার রিপোর্টার

ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভবানীপুর এলাকায় বিদেশ ফেরত নাগরিক মাহাবুব আলম (৩৫) দীর্ঘদিন ধরে সাংবাদিকতার আড়ালে অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, প্রথমে তিনি শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন, তবে সম্প্রতি তার কর্মকাণ্ড প্রকাশ্যে আসায় গ্রেপ্তারের দাবি করা হচ্ছে।
ভুয়া সাংবাদিক মাহাবুব আলমের পিতার নাম ক্বারী শামসুল হক (চিনোক্বারী)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুব নিজেকে কয়েকটি সংবাদপত্রের সঙ্গে যুক্ত দেখিয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, অর্থপাচার ও অন্যান্য অবৈধ ব্যবসা পরিচালনা করেছেন। এতে তার বৈধতার ঊর্ধ্বে একটি বিশাল সম্পদের পাহাড় তৈরি হয়েছে।
ঐ এলাকার বাসিন্দা এ্যাডভোকেট সজিব বলেন, “মাহাবুব ভুয়া সাংবাদিক। সে গ্রামের সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করে।” অন্য স্থানীয় আবদুস সালাম জানান, “তিনি যে পত্রিকার সঙ্গে যুক্ত থাকার দাবি করেন, তা আমরা চিনি না। তার মাধ্যমে এক সুসংগঠিত অপরাধ চক্র গড়ে উঠেছে।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাবুব আলম স্বীকার করেছেন, বিদেশ ফেরত হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন আর্থিক লেনদেন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। স্থানীয় প্রশাসন আরও গভীর তদন্ত চালাচ্ছে এবং তার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
ফুলবাড়িয়া থানার কর্মকর্তা জানান, মাহাবুব আলমের বিষয়ে আমরা অবগত। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত চলছে।

দেশের বাজারে কয়েক দফায় সোনার দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে অনেকের মনেই এখন প্রশ্ন সোনার দাম হঠাৎ কমছে কেন? সামনে কি আরও কমবে, নাকি আবার বাড়তে শুরু করবে?
৫ মিনিট আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জমির উদ্দীন। তিনি সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
২ ঘণ্টা আগে

বিদেশ ভ্রমণ, পড়াশোনা কিংবা চাকরির জন্য পাসপোর্ট এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি। বাংলাদেশে নতুন ই-পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে, তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। বিশেষ করে ৫ বছর ও ১০ বছর মেয়াদি পাসপোর্টের ফি, জরুরি ডেলিভারির খরচ এবং পাসপোর্ট হাতে পেতে কত দিন সময় লাগে, তা জানতে চান আবেদনকারীরা।
৭ ঘণ্টা আগে

মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে আবেদন থেকে শুরু করে স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত মোট কত টাকা খরচ হয়, তা অনেকেরই জানা নেই। বিশেষ করে অপেশাদার ও পেশাদার লাইসেন্সের ফি, লার্নার লাইসেন্সের খরচ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদনকারীদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন।
৭ ঘণ্টা আগে

সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তিসংগত বা জরুরি কারণ ছাড়া নির্ধারিত সময়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলাচল করা যাবে না।
৮ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। এ ছাড়া উপকূলীয় অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় কোথাও কোথাও বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
৮ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্সে সচল থাকে দেশের অর্থনীতি, উপকৃত হয় অসংখ্য পরিবার। তাই প্রবাসী ভাইদের সুবিধার কথা বিবেচনা করে ২২ নভেম্বর ২০২৬ তারিখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন অব্যাহত রয়েছে। টানা নবমবারের মতো দাম কমানোর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে দুই লাখ টাকার নিচে। মাত্র দুই দিনের ব্যবধানে ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ১৪৬ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম।
১০ ঘণ্টা আগে

ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরুতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার থেকে ১ লাখ ৮১ হাজার রুপির রেকর্ড উচ্চতায় উঠেছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনে সেই দাম নেমে এসেছে ১ লাখ ২৫ হাজার রুপির নিচে।
১০ ঘণ্টা আগে