সদ্য সংবাদ
ঢাকার খিলগাঁওয়ে তরুণীকে লাঠিপেটা, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: ঢাকার খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’-এর সামনে এক ১৯ বছর বয়সী তরুণীকে লাঠিপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে কফি শপের ম্যানেজার আল-আমিন ও কর্মচারী শুভকে আটক করেছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, ঘটনাটি ঘটেছে ১১ এপ্রিল বিকেল ৩টার দিকে। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি তরুণীকে কফি শপ থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করছেন। একপর্যায়ে শুভ নামের কর্মচারী লাঠি দিয়ে তরুণীর পায়ে আঘাত করেন।
ভুক্তভোগী তরুণীর পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তাকে শনাক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। তবে তরুণী বা তার পরিবারের সদস্যদের খুঁজে না পাওয়া গেলে, পুলিশ নিজে বাদী হয়ে মামলার উদ্যোগ নেবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’জন দাবি করেছেন, তরুণীর আচরণ ‘বিরক্তিকর’ ছিল এবং তিনি মানসিকভাবে অস্থির বলে তাদের ধারণা। তারা আরও জানান, বারবার নিষেধ করা সত্ত্বেও তরুণী জোর করে কফি শপে ঢোকার চেষ্টা করছিলেন, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ওই আচরণ করেন।
এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই এই নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রাকিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)
- দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম: ভরিতে নতুন রেকর্ড
- নির্বাচন নিয়ে বড় যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ ফেব্রুয়ারি)