
নিজস্ব প্রতিবেদক: "জনগণ বর্তমান সরকারকে আরও পাঁচ বছর দেখতে চায়"—সরকারপন্থী মহলের এমন বক্তব্যকে "সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর" আখ্যা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান
তিনি বলেন, “কিছু উপদেষ্টা হয়তো মনে করছেন তারা এখনো জনপ্রিয়, তাই পাঁচ বছর ক্ষমতায় থাকার বাসনায় বিভোর। অথচ বাস্তবতা হলো—জনগণ চায় একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক সরকার, যারা সত্যিকার অর্থে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে।”
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন রিপন।
রিপন বলেন, “সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন এবং তারাই সরকার গঠন করবেন। কিন্তু গত ১৫ বছর এই নীতি লঙ্ঘিত হয়েছে। ২০২৪ সালের আগস্টে গণ-আন্দোলনের মধ্য দিয়ে সেই অগণতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটেছে।”
তিনি আরও বলেন, “এই পরিবর্তনের জন্য অনেকে প্রাণ দিয়েছেন, হয়েছেন শহীদ। তাদের ত্যাগ আমাদের অনুপ্রেরণা, সেই চেতনা হৃদয়ে ধারণ করতে হবে।”
দলীয় প্রধান উপদেষ্টার ভূয়সী প্রশংসা করে রিপন বলেন, “তার নেতৃত্বে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন—‘বাংলাদেশে এমন নির্বাচন হবে যা বিশ্বে উদাহরণ হবে’— সেই প্রতীক্ষায় আছে দেশের মানুষ।”
বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা প্রসঙ্গে রিপন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা দেখছি কেউ কেউ ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ লোকদের দলে আনার চেষ্টা করছেন। বিএনপিতে কি লোকের অভাব? কোটি কোটি মানুষ বিএনপির আদর্শে বিশ্বাস করে। তাহলে আওয়ামী ঘরানার লোকদের কেন পুনর্বাসন করা হচ্ছে?”
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যারা আওয়ামী লীগের নেতাদের প্রশ্রয় দেবেন বা দলে টানবেন—তাঁরা যত প্রভাবশালীই হোন, তাদের বয়কট করতে হবে। এমন নেতাদের বহিষ্কার করা হবে। এ সিদ্ধান্ত এসেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে।”
আসাদুজ্জামান রিপনের বক্তব্যে উঠে এসেছে বিএনপির মূল বার্তা—জনগণ চায় একটি গণতান্ত্রিক সরকার, যেখানে থাকবে জবাবদিহিতা, ন্যায্য নির্বাচন ও জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব। সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে ক্ষমতা আঁকড়ে থাকার যে মানসিকতা, সেটিকে জনগণ সমর্থন করে না বলেই দাবি বিএনপির।
সিদ্দিকা/

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
১৭ ঘণ্টা আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
৫ দিন আগে

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ দিন আগে

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পৌরসভার নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে
৭ নভেম্বর ২০২৬

মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার ২০২৬ সালের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর ২০২৬

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৪ অক্টোবর ২০২৬