
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে হঠাৎ করেই এক চাঞ্চল্যকর পরিস্থিতির মুখোমুখি হন তরুণী মেঘনা আলম। গভীর রাতে আতঙ্কিত হয়ে তিনি ফেসবুক লাইভে এসে সরাসরি সাহায্যের আবেদন জানান।
লাইভে মেঘনাকে বলতে শোনা যায়, “আমার বাসায় কিছু লোক এসেছে, যারা নিজেদের পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি, আমি নিজে থানায় গিয়ে কথা বলব, কিন্তু তারা সেটা শুনছে না। আমি এখনো পুরোপুরি প্রস্তুত না, সঠিকভাবে পোশাকও পরিনি। এই অবস্থায় তারা দরজায় জোরে কড়া নাড়ছে, জোর করে ঢোকার চেষ্টা করছে। এটা ভয়ংকর লাগছে।”
মেঘনার অভিযোগ, আগত ব্যক্তিরা প্রথমে জন্মসনদ যাচাইয়ের কথা বলে হাজির হন। পরে তারা অভিযোগ তোলেন যে তার বাসায় নাকি মাদক রয়েছে। এ বিষয়ে মেঘনা বলেন, “আমি জীবনে কখনো মদ বা সিগারেট স্পর্শ করিনি। তাহলে আমার বাসায় মাদক থাকবে কীভাবে? এটা নিঃসন্দেহে একটি চক্রান্ত।”
তিনি আরও জানান, সেই ব্যক্তিদের হাতে অস্ত্র ছিল এবং তারা ভবনের দারোয়ানকে ফাঁকি দিয়ে জোরপূর্বক ফ্ল্যাটে ওঠেন। তাদের মধ্যে একজন ‘সামির’ নামে পরিচিত, যাকে মেঘনা নিজের বাসায় কখনোই আমন্ত্রণ জানাননি।
“আমাকে ভয় দেখানো হচ্ছে, দরজা ভাঙার হুমকি দেওয়া হচ্ছে। আমি বলেছি আমি নিজে থানায় যাব, আমার আইনজীবীর সঙ্গে। আমি একা থাকি, বাসায় কোনো পুরুষ সদস্য নেই। জোরপূর্বক আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে,” বলেন মেঘনা।
লাইভে তিনি জাতীয় জরুরি সেবা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহায়তার আকুল আবেদন জানান। বলেন, “তারা আমার ফোন ও ল্যাপটপ নিতে চাইছে, যেখানে আমার গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ রয়েছে। দয়া করে কেউ সাহায্য করুন।”
সিদ্দিকা/

দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জন আজ ৮ এপ্রিল জন্মদিন পালন করছেন। যদিও শুরুতে তিনি মূলত দক্ষিণ ভারতের সিনেমা জগতে পরিচিত ছিলেন, তবে সুকুমারের ‘পুষ্পা’ ছবির মাধ্যমে ভারত তো বটেই, পুরো উপমহাদেশে জনপ্রিয়তা অর্জন করেন।
৮ এপ্রিল ২০২৬

দক্ষিণ ভারতের বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নবপ্রকাশিত গান ঘিরে তুমুল বিতর্কের ঝড় উঠেছে। নোরা ফাতেহি ও সঞ্জয় দত্তকে নিয়ে নির্মিত ‘সারকে চুনার’ গানটি প্রকাশের পর থেকেই এর ভাষা, উপস্থাপন ও নাচের ভঙ্গিকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স
৮ এপ্রিল ২০২৬

বিয়ের দেড় মাস না পেরোতেই নতুন চমক! দক্ষিণী সুপারস্টার জুটি বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা-কে ঘিরে এবার ছড়িয়েছে ‘তিনজন’ হওয়ার গুঞ্জন।
৪ এপ্রিল ২০২৬

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে দর্শকদের নজর কাড়তে অব্যাহত রেখেছে। পরিচিত মুখ এবং শক্তিশালী গল্পের সমন্বয়ে নির্মিত এই সিনেমার ধারাবাহিক বক্স অফিস আয়ই এর সাফল্যের বড় প্রমাণ।
২৭ মার্চ ২০২৬

সাকিব: উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়-এর একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি তালিকা প্রকাশ করেন, যেখানে বর্তমান সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন ১৫ জন অভিনেত্রী ও নায়িকার নাম উল্লেখ করা হয়।
৬ মার্চ ২০২৬

সাকিব: ছোটপর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা আবারও বিতর্কে। এবার মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে সহঅভিনেত্রী সামিয়া অথৈ-কে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ক্যামেরার সামনেই একটি দৃশ্য ধারণের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অথৈ রক্তাক্ত হন।
৪ মার্চ ২০২৬

হাসান: বিনোদন জগতে শোকের কালো ছায়া নামিয়ে চিরবিদায় নিলেন জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় তার নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন স্বয়ং অভিনেতা আলভী, যিনি বর্তমানে শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা, তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জোরদার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও সকাল ৯টা ৫৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন ইকরা। স্বাভাবিক অনলাইন উপস্থিতির পর এমন আকস্মিক প্রস্থান ভক্ত ও স্বজনদের মাঝে গভীর বিস্ময় ও প্রশ্নের জন্ম দিয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৬

হাসান: কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার সমর্থকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে প্রকাশিত ওই পোস্টে তিনি দেশবাসী ও তার বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকদের প্রতি সংযম ও শালীনতা বজায় রাখার আহ্বান জানান।
২৭ ফেব্রুয়ারি ২০২৬

হাসান: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল মাত্র ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন—“গোপন তথ্য ফাঁস করে দিলাম।”
২২ ফেব্রুয়ারি ২০২৬