
রিপোর্টার

দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জন আজ ৮ এপ্রিল জন্মদিন পালন করছেন। যদিও শুরুতে তিনি মূলত দক্ষিণ ভারতের সিনেমা জগতে পরিচিত ছিলেন, তবে সুকুমারের ‘পুষ্পা’ ছবির মাধ্যমে ভারত তো বটেই, পুরো উপমহাদেশে জনপ্রিয়তা অর্জন করেন।
শুরুর গল্প: পরিবারেই সিনেমার শিকড়
১৯৮২ সালের ৮ এপ্রিল চেন্নাইয়ে জন্ম নেওয়া আল্লু অর্জনের বেড়ে ওঠা চলচ্চিত্র পরিবারের মধ্যে। বাবা আল্লু অরবিন্দ দক্ষিণ ভারতের প্রখ্যাত প্রযোজক। এছাড়া তিনি মেগাস্টার চিরঞ্জীবীর ভাতিজা, ফলে ছোটবেলা থেকেই ক্যামেরা, আলো এবং অ্যাকশনের সঙ্গে পরিচিত হন।
কিন্তু পারিবারিক পরিচয়ই তাঁকে তারকা বানায়নি; নিজের জায়গা তৈরি করতে তাঁকে লড়াই করতে হয়েছে আলাদাভাবে।
অভিষেক ও সংগ্রামের দিন
শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে আসলেও নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ সিনেমার মাধ্যমে। ছবিটি মাঝারি সফল হলেও তখন বড় প্রত্যাশা তৈরি হয়নি।
পরিস্থিতি বদলায় ২০০৪ সালে ‘আরিয়া’ মুক্তির পর। এখানে অভিনয়, সংলাপ এবং আলাদা ধরনের বডি ল্যাঙ্গুয়েজ তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এ থেকেই শুরু হয় আল্লু অর্জনের আসল যাত্রা।
স্টাইল আইকন থেকে প্যান ইন্ডিয়া সুপারস্টার
আল্লু অর্জন শুধু অভিনেতা নন, তিনি একজন ফ্যাশন ট্রেন্ডসেটার। তার হেয়ারস্টাইল, ফ্যাশন সেন্স এবং নাচ সবকিছুই ভক্তদের কাছে অনুকরণীয়। তাই তাঁকে বলা হয় ‘স্টাইলিশ স্টার’। তার গানের স্টেপগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নিয়মিত, যা তাঁকে অন্যদের থেকে আলাদা করে।
ব্যক্তিগত জীবন: পর্দার বাইরে এক শান্ত মানুষ
পর্দার ঝলকানি থেকে দূরে, আল্লু অর্জন ব্যক্তিগত জীবনে সংযত। ২০১১ সালে তিনি বিয়ে করেছেন স্নেহা রেড্ডিকে। তাঁদের দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে। পরিবার ও ভক্তদের সঙ্গে সংযোগ রাখাকে তিনি জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন।
সম্পদের পরিমাণ ও বিলাসিতা
আল্লু অর্জন দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। বিভিন্ন প্রতিবেদনের মতে, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০০ কোটি ভারতীয় রুপি। হায়দরাবাদে তার বিলাসবহুল বাড়ি ‘ব্লেসিং’, দামি গাড়ির সংগ্রহ এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট সব মিলিয়ে আধুনিক তারকাজীবনের প্রতীক।
তাঁর ৭ কোটি টাকার ভ্যানিটি ভ্যান, ব্যক্তিগত বিমান, এবং হায়দরাবাদের বাংলো সবকিছুই ভক্তদের মধ্যে কৌতূহল উদ্রেক করে।
বিতর্কিত মুহূর্ত
‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী এক নারীর। এই ঘটনায় আল্লু অর্জন গ্রেপ্তার হন এবং হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে রাখা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই ব্যক্তিগত বন্ডে জামিন পান, তবে রিলিজ অর্ডার সময়মতো না পৌঁছানোর কারণে রাতটা হাজতখানায় কাটাতে হয়। এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম বিতর্কিত ঘটনা।
আল্লু অর্জন আজ একাধারে দক্ষিণ ভারতের গর্ব, স্টাইল আইকন এবং প্যান ইন্ডিয়া সুপারস্টার। তাঁর অভিনয়, নাচ এবং ভক্তদের সঙ্গে সম্পর্ক তাকে ভারতীয় সিনেমার অমর নক্ষত্রে পরিণত করেছে।

ভিয়েতনামের না ট্রাং শহরে অনুষ্ঠিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা অর্জন করেছেন ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ খেতাব। শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৭৩তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসরে প্রতিযোগীদের পেছনে ফেলে সেরার মুকুট নিজের করে নেন তিনি।
১ ঘণ্টা আগে

বিনোদন অঙ্গনে কাজের পাশাপাশি ফ্যাশন ও গ্ল্যামার লুকে নিয়মিতই নজর কাড়েন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার সুইম উইকের ফটোশুটে তার নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ফটোশুটের কিছু মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
১ দিন আগে

বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকলেও অনেকের কাছে বড় বাধা হয়ে দাঁড়ায় খরচ। তবে পরিকল্পনা একটু গুছিয়ে করতে পারলে তুলনামূলক কম বাজেটেও ঘুরে আসা সম্ভব প্রতিবেশী দেশ ভারতের কলকাতা থেকে। বাংলাদেশ থেকে স্থলপথে বেনাপোল–পেট্রাপোল হয়ে কলকাতা যাওয়া যায়। পাঁচ দিনের একটি পরিকল্পনা করেই শহরটির ঐতিহাসিক স্থাপনা, ধর্মীয় স্থান, কেনাকাটার জনপ্রিয় জায়গা এবং মুখরোচক খাবারের স্বাদ নেওয়া সম্ভব।
১ দিন আগে

হঠাৎ কক্সবাজারের সমুদ্রসৈকতে দেখা মিলল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। নীল সমুদ্র, বালুচর আর সাগরের মনোরম পরিবেশে তোলা কয়েকটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো সামনে আসার পর থেকেই ভক্ত ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
২ দিন আগে

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আকস্মিক এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে ২৯১ জনই বিদেশি নাগরিক।
২৬ আগস্ট ২০২৬

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার তৃতীয় বিয়ের খবর। শুধু বিয়ের গুঞ্জনই নয়, গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন—এমন দাবিও সামনে আসে। ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রভা। একই সঙ্গে এসব গুজব তাকে মানসিকভাবেও ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
২৬ আগস্ট ২০২৬

মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা আবারও নিজের রূপ আর আকর্ষণীয় উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন। এবার থাইল্যান্ডের একটি বিলাসবহুল ইয়টে বিকিনি লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী ও মডেল। সেখানে তার তোলা বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
২১ আগস্ট ২০২৬

বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমের জগতে জনপ্রিয়তার এক নতুন ও অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি, যিনি ভক্তদের কাছে পরীমণি নামেই সমধিক পরিচিত। ফেসবুক পেজে অনুসারী বা ফলোয়ারের সংখ্যায় দেশের ক্রিকেটের পোস্টার বয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি এখন দেশের সর্বাধিক অনুসারী থাকা শীর্ষ তারকা হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন।
৩০ জুলাই ২০২৬

সৌন্দর্য একটি ব্যক্তিনির্ভর বিষয়। একজনের কাছে যিনি সবচেয়ে সুন্দর, অন্যজনের কাছে তিনি নাও হতে পারেন। তবুও অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, জনপ্রিয়তা, ফ্যাশন সেন্স, আন্তর্জাতিক প্রভাব এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিনোদনভিত্তিক তালিকায় উপস্থিতির ভিত্তিতে প্রতিবছর বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের নিয়ে নানা ধরনের তালিকা প্রকাশিত হয়।
১৪ জুলাই ২০২৬