
রিপোর্টার

দর্শকপ্রিয়তা আর প্রভাব দুই ক্ষেত্রেই এক অনন্য উচ্চতায় পৌঁছেছে থ্রি ইডিয়টস। মুক্তির এত বছর পরও রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা আজও সমানভাবে জনপ্রিয়, যেখানে আমির খান, শরমন যোশি, আর মাধবন ও কারিনা কাপুর-এর অভিনয় দর্শকদের মনে অমলিন হয়ে আছে।
এই জনপ্রিয়তার ধারাবাহিকতায় ভক্তদের জন্য এসেছে বড় সুখবর। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরির কাজ এগোচ্ছে।
যদিও সিনেমাটির শুটিং শুরুর সময়সূচি বা মুক্তির তারিখ নিয়ে তিনি কিছু জানাননি, তবে এটুকু নিশ্চিত করেছেন যে, বর্তমানে তিনি এই প্রজেক্ট নিয়েই কাজ করছেন।
আমিরের ভাষ্য অনুযায়ী, নতুন কিস্তির চিত্রনাট্য তার বেশ ভালো লেগেছে। এখনও অনেক কাজ বাকি থাকলেও গল্পের অগ্রগতি তাকে আশাবাদী করছে।
তিনি জানান, প্রথম সিনেমার মতোই এই সিক্যুয়েলেও থাকবে হাস্যরস, আবেগ ও ছকভাঙা গল্পের উপাদান। পাশাপাশি সময়ের ব্যবধানে গল্পটি প্রায় দশ বছর এগিয়ে যাবে।
নিজের জনপ্রিয় চরিত্র ‘র্যাঞ্চো’-তে আবারও ফিরতে আগ্রহী আমির বলেন, খুব দ্রুতই সিনেমার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, রাজু ও অভিজিৎ শক্তিশালী গল্প লিখছেন যা নিয়ে তিনি ভীষণ আশাবাদী।
সবশেষে আমির ইঙ্গিত দিয়েছেন, এটি তার পরবর্তী সিনেমা হতে চলেছে এবং আগের মতোই মূল তারকা দলকে ধরে রাখার পরিকল্পনাও রয়েছে।

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধে জটিলতার কারণে তাঁর মালিকানাধীন একের পর এক শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এতে ১০ হাজারের বেশি শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন বলে জানা গেছে। ব্যবসা আবারও সচল করতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজলেও এখন পর্যন্ত আশানুরূপ সাড়া পাননি তিনি।
১০ নভেম্বর ২০২৬

জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার গোলাম হোসেন কিবরিয়ার সঙ্গে গানের তালে নাচতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের নানা মন্তব্য ও প্রতিক্রিয়া আসছে।
৩০ অক্টোবর ২০২৬

শাড়ি নিয়ে একের পর এক অভিযোগ, মামলা ও আইনি জটিলতার মধ্যে নিজের দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। তাঁর বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা একটি মামলায় আদালত সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২৮ অক্টোবর ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায়। এবার বিতর্ক নয়, শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী। নতুন লুকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা ঘিরে শুরু হয়েছে আলোচনা।
১৯ অক্টোবর ২০২৬

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে ভিডিওটি নিয়ে কথা বলেন তিনি। এ সময় সমালোচকদেরও কড়া জবাব দেন পরীমণি।
১৭ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও আপত্তিকর কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মতে, কাউকে বিব্রত বা হেয় করার উদ্দেশ্যে তৈরি এমন কনটেন্ট কোনোভাবেই বিনোদন হতে পারে না, বরং এটি অপরাধ। একই সঙ্গে এসব কনটেন্টে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
১৫ অক্টোবর ২০২৬

বিনোদন ডেস্ক: মারা গেছেন মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান। ‘দ্য স্টিং’ ও ‘জ্যানাডু’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
২৩ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকায় পাভেলের নাম না থাকায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। তবে ভিডিওটি সত্যিই পাভেলের কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১৭ সেপ্টেম্বর ২০২৬