
আজ ০১ এপ্রিল ২০২৫ ইং, প্রবাসী ভায়েইরা আপনাদের জন্য বিনিময় রেট আপডেট করছি। তবে কটা বিষয় মনে রাখবেন, যেকোন সময় মুদ্রার বিনিময় মূল্য কমতে বা বাড়তে পারে। তাই প্রবাসী ভাইদের উদ্দেশে বলছি আপনারা দেশে টাকা পাঠানোর আগে বিনিময় মূল্য (রেট) জেনে দেশে টাকা পাঠাতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে।
সৌদি আরবে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা থাকার কারণে এর রেট সবার জানা দরকার পড়ে। তাই তদের কথা চিন্তা করেই আমরা প্রতিদিন সৌদি রিয়াল রেট দিয়ে থাকি। তবে টাকা পাঠানোর আগে অবশ্যই আমাদের ওয়েব সাইট বা আপনার নিকটস্থ ব্যাংক হতে টাকার বিনিময় রেট জেনে নিয়ে তারপর দেশে টাকা পাঠাবেন। কেননা যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি হয় তখন দেশে বৈদেশিক মুদ্রা পাঠালে বেশি টাকা পাবে আপনার পরিবার বা আন্তীয় স্বজন।
আপডেটঃ-
সময়ঃ- সন্ধ্যা ৭ ;০০ মিনিট
তারিখ :
আজ ০১/০৪/২০২৫- সৌদি ১ রিয়াল = ৩১.৯১ টাকা।
গতকাল ৩০/০৩/২০২৫- সৌদি ১ রিয়াল = ৩২.২৫ টাকা।
| প্রতিষ্ঠানের নাম | চার্জ | বিনিময় হার | পাঠানোর মাধ্যম | তুলার মাধ্যম | খরচ | ১০০০ রিয়ালতে কত টাকা |
|---|---|---|---|---|---|---|
| Al Zamil Exchange | 19.00 | 31.91 | ক্যাশ | ক্যাশ | ৳ 339 | ৳ 28527 |
| Enjaz Bank | 16.00 | 31.80 | ক্যাশ | ব্যাংক | ৳ 348 | ৳ 30414 |
| Al-Rajhi Bank | 15.00 | 31.71 | ব্যাংক | ব্যাংক | ৳ 374 | ৳ 30359 |
| Saudi American Bank | 20.00 | 31.84 | ক্যাশ | ব্যাংক | ৳ 385 | ৳ 28432 |
| Express Money | 25.00 | 31.90 | ক্যাশ | ক্যাশ | ৳ 432 | ৳ 28338 |
| Western Union | 25.00 | 31.90 | ক্যাশ | ক্যাশ | ৳ 432 | ৳ 28338 |
আপনাদের একটা কথা বলে রাখি টাকা(রেমিটেন্স) কখনো হুন্ডিতে পাঠাবেন না। কেননা এটি একটি অবৈধ পন্থা। আপনারা সব সময় ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন। এতে যেমন আপনার টাকা নিরাপদ থাকবে ঠিক তেমনি আপনার পাঠানে রেমিটেন্সে সচল হবে দেশের অর্থনীতি।
বিশেষ দ্রষ্টব্যঃ-আমরা প্রতিদিনই টাকার রেট আপডেট করে থাকি। সপ্তাহে প্রতিদিনই একই রেট যায় না বিভিন্ন দিন টাকার রেটের পরিবর্তন হয়। সুতরা আপনারা যেদিন ভালো রেট পাবেন সেইদিন দেশে টাকা পাঠালে বেশী উপকৃত হবেন। আপনি অবশ্যই তারিখ অনুযায়ী টাকার রেট দেখবেন অনেক সময় আপনারা আগের দিনের টাকার রেট দেখে বলে থাকেন যে আমরা ভুল তথ্য দিয়েছি তাই বলছি যে দয়া করে তারিখের সঙ্গে মিলিয়ে নিবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।

নতুন দিনের শুরুতে প্রবাসী বাংলাদেশি, বৈদেশিক মুদ্রা লেনদেনকারী এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান বিনিময় হার। প্রতিদিনই বৈদেশিক মুদ্রার দর কিছুটা ওঠানামা করায় দেশে টাকা পাঠানো কিংবা বিদেশি মুদ্রা কেনাবেচার আগে সর্বশেষ রেট জানা প্রয়োজন।
১৮ ঘণ্টা আগে

নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের ভয়াবহ স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকি নিয়েও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন অধ্যাপক হুমায়ুন আখতার। তাঁর মতে, নেপালে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশেও হুবহু একই ঘটনা ঘটবে—এমনটি বলার সুযোগ নেই। তবে দেশের পাহাড়ি এলাকায় পানি জমে থাকা, বাঁধের উপস্থিতি, ভূমিকম্পের ঝুঁকি এবং দীর্ঘদিনের পুরোনো বাঁধের কাঠামোগত দুর্বলতা থেকে হঠাৎ বিপুল পানির প্রবাহ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
১ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর এসেছে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিমান ভাড়াসহ কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির সরকার। ফলে প্রথম ধাপে ১০ হাজার কর্মীর মালয়েশিয়া যাত্রা হবে ‘জিরো কস্টে’।
১ দিন আগে

নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ পাহাড়ি ঢলের পর পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত অন্তত ৩৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ, বরফ ও কাদার নিচে এখনো ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২ দিন আগে

পূর্ণ সূর্যগ্রহণের রোমাঞ্চকর দৃশ্যের স্মৃতি কাটতে না কাটতেই আকাশে দেখা দিতে যাচ্ছে আরেকটি বিরল মহাজাগতিক ঘটনা। আজ রাতে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে পৃথিবীর গাঢ় ছায়া চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে ফেলবে। তখন চাঁদের সামান্য যে অংশ ছায়ার বাইরে থাকবে, সেখানে ম্লান কমলা কিংবা রক্তিম আভা দেখা দিতে পারে।
২ দিন আগে

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আকস্মিক এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে ২৯১ জনই বিদেশি নাগরিক।
৩ দিন আগে

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার সঙ্গে পাহাড়ধস ও তুষারধসে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, মাত্র কয়েক মিনিটের মধ্যে কীভাবে বিশাল মাটি ও পলির দেয়াল গড়িয়ে এসে মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঢেকে ফেলছে। প্রাণ বাঁচাতে মানুষকে ছোটাছুটি করে পালানোর চেষ্টা করতেও দেখা গেছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কালো মাটি ও পলির প্রবল স্রোত সবকিছু গ্রাস করে নেয়।
৩ দিন আগে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় নবজাতক পরিচর্যা কক্ষে থাকা ১৬ শিশুর মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় হাসপাতালজুড়ে নেমে এসেছে শোকের আবহ।
৪ দিন আগে

দক্ষিণ পেরুতে হঠাৎ শক্তিশালী ভূমিকম্প। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী লিমাসহ দেশটির বিভিন্ন এলাকা। ভূমিকম্পটির মাত্রা নিয়ে দুই সংস্থার হিসাবে ভিন্নতা পাওয়া গেলেও উভয় হিসাবেই এটি শক্তিশালী ভূমিকম্প। এখন পর্যন্ত অবশ্য কোনো প্রাণহানি বা বড় ধরনের স্থাপনা ধ্বংসের খবর পাওয়া যায়নি।
২১ আগস্ট ২০২৬