
নিজস্ব প্রতিবেদক: ঢাকা শহরে ঈদের আমেজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, এবং নগরবাসী ইতিমধ্যে শহর ছাড়তে শুরু করেছে। আগামীকাল বা পরশু ঢাকা সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে, এবং এবারের ঈদে ১১ দিনের ছুটি পাওয়া গেছে, যা দেশে নানা ধরনের শঙ্কা তৈরি করেছে। বিশেষ করে, নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিতাড়িত আওয়ামী লীগ নেতাদের নজর কেপিআই-ভুক্ত সরকারি স্থাপনাগুলোর দিকে, এবং তারা ফাঁকা ঢাকায় দলীয় কর্মী ও ভাড়া করা লোকজন জড়ো করে রাজপথ দখল করার চেষ্টা করছে।
এই পরিস্থিতিতে, আওয়ামী লীগের পালাতুক নেতারা ভারতে ও দেশে গোপন স্থানে দফায় দফায় বৈঠক করেছেন। আওয়ামী লীগের গুজব সেল সিআরআই ঢাকায় টাকা বিলি করছে এবং তাদের নেতা ও গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে, নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে হাজার হাজার বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে। এ ছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ভীতি ও উত্তেজনার পরিবেশ তৈরি করা হচ্ছে।
স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও, তিনি সেখান থেকে টেলিফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নানা নির্দেশনা দিচ্ছেন এবং ড. ইউনুস সরকারের বিরুদ্ধে নানা হুমকির অডিও রেকর্ড ভাইরাল হচ্ছে।
সূত্রমতে, গত রোববার কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়, যেখানে ফেনীর সাবেক এমপি এবং পালাতুক আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম উপস্থিত ছিলেন। সেখানে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন, তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক, ববি বাহাউদ্দিন নাসিম, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ অনেকেই ছিলেন। ইফতার শেষে তারা একটি গোপন বৈঠক করেন।
কলকাতা ও পশ্চিমবঙ্গের আওয়ামী লীগের নেতারা সম্প্রতি একাধিক বৈঠক করেছেন, যার মূল লক্ষ্য বাংলাদেশের বর্তমান সরকার ও সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এবং ঢাকার রাজপথ দখল করা। ঈদের ছুটির সময় ফাঁকা ঢাকায় নাশকতা করার জন্য কিছু নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্য, নেতাকর্মী ছাড়াও ভাড়া করে হাজার হাজার লোক জড়ো করা এবং আগ্নেয়াস্ত্রের মজুদ বাড়ানো।
এর আগে ফাঁস হওয়া একটি হোয়াটসঅ্যাপ কনভার্সেশনে আওয়ামী লীগ নেতা, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, "ঢাকায় দিনের বেলা আওয়ামী লীগের লোকজন থাকতে পারবে না, কিন্তু রাতের বেলা মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হবে না।" এই কনভার্সেশনের পর ঢাকায় চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনা বেড়ে যায়।
সোহাগ/

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ ঘণ্টা আগে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ এবং এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
২ দিন আগে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
৩ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
৩ দিন আগে

পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করেছে সরকার। একই প্রজ্ঞাপনে টাঙ্গাইল, নীলফামারী ও পিরোজপুর জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
৩ দিন আগে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছার জবাব দিয়েছেন। জন্মদিন উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেছেন, তিনি তার বার্তাটি গভীরভাবে উপলব্ধি করেছেন।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
১৮ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক চাইলে যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে কোনো ব্যক্তি দেশে ফেরার পর সরকার তার বিষয়ে কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার।
১৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের আলোচনা আবারও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালিত এসব সংগঠনের পদপ্রত্যাশীরা এখন তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাবনিকাশ, আলোচনা ও তৎপরতা। তবে নতুন কমিটি গঠনের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬