
নিজস্ব প্রতিবেদক: আশরাফুজ্জামান মিনহাজ, যিনি মিনহাজ উদ্দিন নামেও পরিচিত, নিজেকে শুধুমাত্র মামলা, নিয়োগ ও বদলি বাণিজ্যের একজন শক্তিশালী ব্যক্তি হিসেবে পরিচিত করেন না, বরং আন্তর্জাতিক অঙ্গনে লবিস্ট হিসেবেও পরিচিতি লাভ করেছেন। তার দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তার ঘনিষ্ঠ বন্ধু।
সম্প্রতি ফাঁস হওয়া একাধিক ফোনালাপে তার প্রতারণার চাঞ্চল্যকর প্রমাণ উঠে এসেছে। দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর তিনি গা ঢাকা দিয়েছেন।
মিনহাজ দাবি করেন, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তার বড় প্রভাব রয়েছে। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে অনেক প্রভাবশালী ব্যক্তি তার প্রতি আকৃষ্ট হন। তিনি দাবি করেন, বিচারপতি থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত গুরুত্বপূর্ণ পদে কে বসবেন, তা নির্ধারণে তার ভূমিকা রয়েছে।
একটি পোস্টে তিনি উল্লেখ করেন, ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি বানানোর ব্যাপারেও তার ভূমিকা ছিল।
ফাঁস হওয়া কথোপকথনে মিনহাজ বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার সুরক্ষার জন্য ভারত তাকে সহায়তা করেছিল। এই সময় শেখ হাসিনা তাকে ফোন করে ব্যক্তিগতভাবে ১০ মিনিট সময় চান।
তিনি বলেন, “আমি তখন ইউকে থেকে ফ্রান্স যাচ্ছিলাম। ঠিক সেই সময় শেখ হাসিনা আমাকে ফোন দিয়ে বললেন, 'আমি যাচ্ছি, আমার কিছু মেসেজ আছে। তুমি কি শুনতে পারবে?' আমি তখন এয়ারপোর্টে ছিলাম, তাই বললাম, ‘আমি এখন এয়ারপোর্টে।’ কিন্তু তিনি অনুরোধ করলেন, ‘তুমি আমার জন্য ১০ মিনিট সময় দাও।’”
তিনি আরও বলেন, “আমি তার বার্তাগুলো শুনলাম এবং নোট নিলাম। এরপর তিনি বললেন, 'বাংলাদেশের জন্য কিছু করো, দেশের মানুষের জন্য কিছু করো।' কথার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।”
ফাঁস হওয়া ফোনালাপে আরো উঠে এসেছে, মিনহাজের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যোগাযোগ রয়েছে। তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করানোর জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তাকে অনুরোধ করেছিলেন।
এছাড়া, ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন মিনহাজ। তার ভাষ্যমতে, ভারতের বিভিন্ন সংস্থা তাকে বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছে।
মিনহাজ দাবি করেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বিশেষ সম্পর্ক ছিল। এমনকি ট্রাম্পের কিছু নীতিগত সিদ্ধান্তেও তার প্রভাব ছিল বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “ট্রাম্পের প্রথম টুইটটি কে লিখেছিল, সেটা কি বুঝতে পেরেছেন? আমি সেটা পরিচালনা করেছি।”
এছাড়া, তিনি দাবি করেন, শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ভারত, ট্রাম্প এবং মোদির মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যার ব্যবস্থাপনায় তিনিও যুক্ত ছিলেন।
এই সব দাবির সত্যতা কতটা, তা যাচাই করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ জমা পড়েছে। পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত জানিয়েছেন, আশরাফুজ্জামান মিনহাজ তার স্বামী।
তার এসব দাবির সত্যতা যাচাইয়ের জন্য একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।
এ আর/

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৪ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উপবৃত্তি ও বিশেষ অনুদানের আবেদন কার্যক্রমে সহযোগিতা করছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে আবেদন ফর্ম পূরণে সার্বিক সহযোগিতা করছেন তিনি।
১২ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪ অক্টোবর ২০২৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ এবং এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
২ অক্টোবর ২০২৬

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
২ অক্টোবর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
১ অক্টোবর ২০২৬