
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের জন্য সুখবর এসেছে! মহার্ঘ ভাতা নিয়ে কোনো ধরনের উদ্বেগের কারণ নেই, কারণ এটি ভ্যাট বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্টভাবে বলেন, "মহার্ঘ ভাতা প্রদান করা হলে, তা সম্পূর্ণ আলাদা হিসাবেই গণ্য হবে।"
সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিষয়টি পরিষ্কার করেন।
ড. সালেহউদ্দিন আরও জানান, মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বৃদ্ধি করা হয়নি, বরং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই এটি করা হয়েছে। তার মতে, "বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম কর প্রদানকারী দেশগুলোর একটি। এমনকি এলডিসিভুক্ত দেশগুলোর চেয়েও আমাদের কর হার কম। ভুটান, নেপাল, আইভরি কোস্ট, বুরকিনা ফাসোর তুলনায়ও আমাদের কর কম। এত কম কর দিয়ে সবকিছু পাওয়া সম্ভব নয়, এটি বাস্তবসম্মত প্রত্যাশা নয়।"
সরকারের ব্যয়ের বিষয়ে তিনি বলেন, "আমরা ব্যয়ের ক্ষেত্রে আরও সাশ্রয়ী হবো। বর্তমানে অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় রয়েছে। পাঁচ বছরের প্রকল্প ১০ বছর ধরে চলছে, যেখানে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ২৫ হাজার কোটি টাকা, তা বেড়ে ৫২ হাজার কোটিতে পৌঁছেছে। এই অর্থের সংস্থান কোথা থেকে আসবে? এগুলো আমাদের শোধ দিতেই হবে।"
বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৈঠক শেষে তিনি জানান, "বাজারে চাল ও গমের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে সরকার খাদ্য মজুদের ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে ব্যবসায়ীরা সুযোগ নিতে না পারে।"
তিনি আরও বলেন, "বাজার স্থিতিশীল রাখতে সরকার ১০ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।"
রানা/

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
২০ ঘণ্টা আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
২০ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
২০ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
২২ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন কাঠামোতে ২০টি গ্রেডের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
১ দিন আগে

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষদিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ দিন আগে

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নতুন আদেশটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
১ দিন আগে