সদ্য সংবাদ
সরকারি কর্মকর্তাদের জন্য ঈদের ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। এই ছুটির সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং অন্যান্য জরুরি সেবার সঙ্গে সম্পর্কিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, হাসপাতাল এবং অন্যান্য জরুরি সেবা, সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা ছুটির আওতায় পড়বে না। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা, এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা ছুটির আওতায় থাকবেন না।
এছাড়া, জরুরি কাজে নিয়োজিত অন্যান্য অফিসও এই ছুটির আওতায় থাকবে না।
ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে, এবং আদালতের কার্যক্রম সম্পর্কিত নির্দেশনা সুপ্রিম কোর্ট প্রদান করবে।
রাকিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)