সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
বন্ধ ঘোষণা হাদির ইনকিলাব কালচারাল সেন্টার! কারন কি জানুন
হাসান: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ থাকবে।
পেজ থেকে ভিন্ন বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে আরেকটি ঘোষণায় বলা হয়, এই মুহূর্তে আমরা একটি সংকটজনক সময় পার করছি। আমাদের ভলান্টিয়ার ও সেন্টার ম্যানেজমেন্টের সদস্যরা হসপিটাল এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতায় ব্যস্ত সময় পার করছেন। এমতাবস্থায় ইনকিলাব কালচারাল সেন্টারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে এই আশঙ্কায় আগামী এক সপ্তাহের জন্য সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই।
ইনশাআল্লাহ, শিগগিরই আমরা এই সংকটাপন্ন মুহূর্ত কাটিয়ে উঠতে পারব এবং ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম যথানিয়মে পরিচালিত হবে। ধন্যবাদ।
শুক্রবার (১২ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম