
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে শেখ হাসিনার পরিবারের সদস্যদের ভারত আশ্রয় গ্রহণের ঘটনা। ২০০১ সালে ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের মাধ্যমে শেখ হাসিনার পরিবারের দীর্ঘ শাসনামল শেষ হয়ে যায়। সরকারের পতনের দিনই শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেন এবং ধীরে ধীরে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা ও শেখ পরিবারের সদস্যরা ভারতে আশ্রয় নিতে শুরু করেন।
এদিকে হাসিনার ভাই শেখ জুয়েল ভারতে পালিয়ে থাকার পাশাপাশি নিজের নাম পরিবর্তন করে "বিধান মল্লিক" হয়ে যান। এটি এখন বাংলাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শেখ জুয়েল, যিনি শেখ সালাউদ্দিন নামেও পরিচিত ছিলেন, বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনায় বসবাস করছেন। ভারতীয় আধার কার্ডে তার নাম পরিবর্তন করে "বিধান মল্লিক" করা হয়েছে এবং বাবার নামও পরিবর্তন করে "মদিন্দ্রনাথ মল্লিক" রাখা হয়েছে। তার আধার কার্ড নম্বর ৮৪৪২০৫৬৭৫৭২৬ এবং ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে, "সারাপুল ডাক বাংলো, স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ৭৪৩২৮৬"।
এদিকে শেখ জুয়েলের বাংলাদেশী জাতীয় পরিচয়পত্রে তার নাম শেখ সালাউদ্দিন এবং বাবার নাম শেখ আবু নাসের, জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৬৭ এবং ঠিকানা সোনাডাঙ্গা, খুলনা উল্লেখ করা হয়েছে। ২০১৮ সালে তিনি খুলনার দুই সংসদীয় আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। তবে, তিনি সবসময় "শেখ জুয়েল" নামেই পরিচিত ছিলেন।
এ বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা রীতিমত বিস্মিত এবং বিব্রত হয়েছেন। অনেকেই মনে করছেন, শেখ পরিবারের একজন প্রভাবশালী সদস্যের এ ধরনের পরিচয় পরিবর্তন এবং ভারতীয় নাগরিকত্ব গ্রহণ কখনোই গ্রহণযোগ্য নয়।
শেখ জুয়েলের ভারতীয় নাগরিকত্ব গ্রহণের পর, অনেকেই প্রশ্ন তুলছেন, কিভাবে শেখ পরিবারের সদস্যরা এত সহজে ভারতে আশ্রয় নিয়েছেন এবং নাগরিকত্ব পেয়েছেন। এছাড়াও, আরও জানা গেছে যে, শেখ জুয়েলের মতো শেখ পরিবারের অন্যান্য সদস্যরাও ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন এবং তারা অনেকেই ট্রাভেল কার্ড ব্যবহার করে বিদেশে চলাফেরা করছেন।
শেখ জুয়েলের বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেল বর্তমানে কলকাতায় অবস্থান করছেন।
রানা/

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার প্রশাসনিক তৎপরতা জোরদার করেছে। এ লক্ষ্যে দেশের ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে একটি জরুরি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে নির্বাচনি অঙ্গীকারগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
৩ দিন আগে

রাকিব: গত ১১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ‘ব্রেকিং নিউজ’ ধরনের পোস্ট—যেখানে দাবি করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা সেনানিবাস থেকে গ্রেফতার করা হয়েছে। পোস্টে লেখা ছিল: “এইমাত্র গ্রেফতার হলেন নাসীরউদ্দিন পাটোয়ারী, ঢাকা সেনানিবাস থেকে গ্রেফতারের ভিডিও দেখুন লিংক কমেন্টে।”
৫ দিন আগে

সাকিব: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে রেজাউল করিম বাদশার হাতে মনোনয়নপত্র তুলে দেন। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
৫ দিন আগে

সাকিব: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগত দিক থেকে দেখা হবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬

সাকিব: সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। সাধারণ আসনে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। এখন সামনে ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন—যা ঘিরে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা তুঙ্গে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী তিন বছরের জন্য তাদের নতুন কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে দলীয় আমির ডা. শফিকুর রহমান নতুন নেতৃত্ব নির্বাচন করেন এবং দায়িত্বপ্রাপ্তদের শপথ পাঠ করান। নতুন কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত। কমিটির কাঠামো: বিস্তৃত ও বহুস্তরীয় নেতৃত্ব নতুন কেন্দ্রীয় কাঠামোতে রয়েছে— ৪ জন নায়েবে আমির, ৭ জন সহকারী সেক্রেটারি জেনারেল, ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ৫৯ জন কেন্দ্রীয় ...
২১ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শপথ নিল বাংলাদেশের নতুন মন্ত্রিসভা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান–কে শপথ বাক্য পাঠ করান। নতুন প্রধানমন্ত্রীকে ঘিরে কৌতূহল ও প্রত্যাশার মধ্যেই গঠিত হয়েছে ৪৯ সদস্যের মন্ত্রিসভা। এতে রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। শপথ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের দপ্তর বণ্টনের ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬

হাসান: প্রায় বিশ বছর পর রাষ্ট্রক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তবে রাজনৈতিক প্রত্যাবর্তনের এই অধ্যায় যতটা ঐতিহাসিক, সামনে পথচলা ততটাই চ্যালেঞ্জে ভরা। সরকার গঠনের শুরুতেই নতুন প্রশাসনকে অভ্যন্তরীণ সংকট, অর্থনৈতিক চাপ এবং জটিল আন্তর্জাতিক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, প্রথম একশ দিনই ঠিক করে দেবে এই সরকারের গতিপথ। বর্তমানে দেশের মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে অবস্থান করছে। এর মধ্যেই ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬

দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক রুদ্ধশ্বাস ফলাফল পরিলক্ষিত হয়েছে। প্রাপ্ত সর্বশেষ আসন বিন্যাস অনুযায়ী, দেশের প্রধান দুই রাজনৈতিক শিবিরের মধ্যে লড়াই হয়েছে আক্ষরিক অর্থেই 'কাঁটায় কাঁটায়'। নির্বাচনে এগারো দলীয় নির্বাচনী ঐক্য সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও, সরকার গঠনের লক্ষে তারেক রহমানের নেতৃত্বে একটি প্রস্তাবিত মন্ত্রিসভার তালিকা প্রকাশ করা হয়েছে। আজ প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে (অফিসিয়াল কমিউনিকে) তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে উল্লেখ করে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের ...
১৭ ফেব্রুয়ারি ২০২৬