
নিজস্ব প্রতিবেদক; সম্প্রতি ধর্ষণের ঘটনা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। বিশেষ করে মাগুরায় আট বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনায় নড়েচড়ে উঠেছে সর্বস্তরের মানুষ। ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নেমেছে জনগণ। এই দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার শরিফুল ইসলাম।
নিজের ফেসবুক পেজে এক পোস্টে বাঁ-হাতি এই পেসার লেখেন, "আজকের সমাজে ধর্ষণ একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একজন নারী বা শিশুর জীবনই ধ্বংস করে না, বরং সমগ্র সমাজকে কলঙ্কিত করে। আমাদের সবাইকে সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করতে হবে।"
এরপর তিনি প্রশাসনের কাছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান, "ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।" শরিফুল ইসলাম দেশের যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করে থাকেন। এর আগে, তিনি তার নিজ এলাকায় মাদকের ভয়াবহ নেশায় আক্রান্ত বিভিন্ন বয়সীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
উল্লেখযোগ্য, সম্প্রতি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আট বছরের একটি শিশু। এই ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, কুমিল্লা ও মৌলভীবাজারে গত কয়েকদিনে ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে জনসাধারণ সরব হয়েছে। এসব ঘটনায় অভিযুক্তদের প্রকাশ্যে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে।
রানা/

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
৪ দিন আগে

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
৫ দিন আগে

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
৫ দিন আগে

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৭ সেপ্টেম্বর ২০২৬

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা যখন বের হচ্ছিলেন, তখন তাদের চোখেমুখে ছিল স্পষ্ট হতাশার ছাপ। আনন্দের কোনো কারণও ছিল না। নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে।
৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাটিংয়ে প্রত্যাশামতো রান তুলতে না পারলেও বোলারদের দুর্দান্ত লড়াইয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১১৪ রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেছিল মারুফা আক্তার ও সুলতানা খাতুনদের বোলিং নৈপুণ্য। তবে শেষ পর্যন্ত আর ম্যাচ নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটের জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
৭ সেপ্টেম্বর ২০২৬

৩৮০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়েছে Worcestershire। Kent-এর বিপক্ষে County Championship Division Two-এর ম্যাচে দলটি ৩৯.৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে। ফলে জয়ের জন্য তাদের এখনও প্রয়োজন ২৪০ রান।
৫ সেপ্টেম্বর ২০২৬

ফুটবল, ক্রিকেট ও টেনিস তিন খেলাতেই আজ রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে লিভারপুল। লা লিগায় বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের ম্যাচও রয়েছে আজকের সূচিতে।
৪ সেপ্টেম্বর ২০২৬